২৭ জানুয়ারি, ২০২৬ ১৪:১৪ পি এম
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অমর একুশে বইমেলায় স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর নির্দেশনা দিয়েছেন। বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রণালয়ের সচিব এবং বাংলা একাডেমির মহাপরিচালকের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
আগামী ২০ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা ২০২৬ শুরু হবে। মেলা আয়োজনের জন্য বাংলা একাডেমি শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যাশা, স্টল ভাড়া কমানোর এই উদ্যোগের ফলে এবারের অমর একুশে বইমেলা লেখক, পাঠক ও প্রকাশকদের অংশগ্রহণে আরও প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হবে।
সূত্র: বাসস