বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  • দেশীয় রাজশাহী জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি পালিত হয়। দেশীয় রাজশাহী জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি পালিত হয়। রাবিতে এ্যালবামের সুবর্ণজয়ন্তী উযযাপিত রাবিতে এ্যালবামের সুবর্ণজয়ন্তী উযযাপিত দেশীয়’র আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হবে নাতে রাসূল (সা.) ও কাওয়ালী সন্ধ্যা দেশীয়’র আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হবে নাতে রাসূল (সা.) ও কাওয়ালী সন্ধ্যা দেশীয়’র উদ্যোগে সাংস্কৃতিক প্রশিক্ষণ কর্মশালা ‘লেখালেখি’ আয়োজন দেশীয়’র উদ্যোগে সাংস্কৃতিক প্রশিক্ষণ কর্মশালা ‘লেখালেখি’ আয়োজন দেশীয়’র উদ্যোগে নাতে রাসূল (সা.) প্রতিযোগিতা, থাকছে দেড় লাখ টাকা পুরস্কার দেশীয়’র উদ্যোগে নাতে রাসূল (সা.) প্রতিযোগিতা, থাকছে দেড় লাখ টাকা পুরস্কার কনটেন্ট ক্রিয়েটর, লেখক ও প্রকাশকদের অধিকার সুরক্ষা নিয়ে দেশীয়'র সেমিনার কনটেন্ট ক্রিয়েটর, লেখক ও প্রকাশকদের অধিকার সুরক্ষা নিয়ে দেশীয়'র সেমিনার কবি আরিফ হোসেন সবুজ জুলাইকে বাংলাদেশের মুক্তির স্মারক হিসেবে চিহ্নিত করেছেন কবি আরিফ হোসেন সবুজ জুলাইকে বাংলাদেশের মুক্তির স্মারক হিসেবে চিহ্নিত করেছেন নরসিংদীতে দেশীয়’র সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত নরসিংদীতে দেশীয়’র সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত হবিগঞ্জে ‘লাল জুলাইয়ের গান’ শিরোনামে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান হবিগঞ্জে ‘লাল জুলাইয়ের গান’ শিরোনামে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান দেশীয়, বগুড়া মহানগর শাখার সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশীয়, বগুড়া মহানগর শাখার সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
  • জিনিয়াস কিডস ২০২৬ সিজন-৩: ঢাকা মহানগরী সিলেকশন রাউন্ড সম্পন্ন

    আরিফ হোসেন সবুজ

    ১৭ জানুয়ারি, ২০২৬ ১৫:৩১ পি এম

    জিনিয়াস কিডস ২০২৬ সিজন-৩: ঢাকা মহানগরী সিলেকশন রাউন্ড সম্পন্ন

    পবিত্র মাহে রামাদান উপলক্ষে কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় কুইজ কনটেস্ট ‘জিনিয়াস কিডস ২০২৬’ (সিজন-৩)–এর ঢাকা মহানগরী সিলেকশন রাউন্ড সফলভাবে সম্পন্ন হয়েছে।শনিবার (১৭ জানুয়ারি) গুলশানের মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কিডস ক্রিয়েশন টিভির সিইও ও মিডিয়া ব্যক্তিত্ব শরীফ বায়জীদ মাহমুদ–এর সভাপতিত্বে এবং অনুষ্ঠান বিভাগের প্রধান নাট্যকার আহসান হাবিব খান–এর উপস্থাপনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব ও দেশীয় সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি অধ্যাপক সাইফুল্লাহ মানছুর।

    প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সাইফুল্লাহ মানছুর বলেন, “কিডস ক্রিয়েশনের শিশু-কিশোরদের জন্য এই অনন্য আয়োজন নতুন প্রজন্মকে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে আমরা একটি সুস্থ, মননশীল ও মূল্যবোধসম্পন্ন জাতি গঠনের পথে আরও একধাপ এগিয়ে যেতে পারবো—ইনশাআল্লাহ।” সভাপতির বক্তব্যে কিডস ক্রিয়েশন টিভির সিইও শরীফ বায়জীদ মাহমুদ বলেন, “আজকের শিশুরাই আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবে। ‘জিনিয়াস কিডস’ অনুষ্ঠানের মাধ্যমে আমরা চাই শিশুরা জ্ঞানের আলোয় নিজেদেরকে বিকশিত করুক—ইনশাআল্লাহ।”

    এই প্রতিযোগিতায় ঢাকা মহানগরীর প্রায় একশত স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।এর আগে গত ১৪ ও ১৫ জানুয়ারি সকাল ১০টায় অনলাইনে বিভাগীয় রাউন্ডের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী বক্তব্য ও দিকনির্দেশনা প্রদান করেন কিডস ক্রিয়েশন টিভির সিইও শরীফ বায়জীদ মাহমুদ। প্রথম দিনের বিচারক প্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি ড. মোস্তফা মনোয়ার এবং দ্বিতীয় দিনে দায়িত্ব পালন করেন কবি ও গীতিকার নাঈম আল ইসলাম মাহিন। এছাড়াও বিচারক ও আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন অনুষ্ঠান প্রধান আহসান হাবিব খান, প্রডিউসার মাজেদুর হাসু, মিরাদুল মুনীম, আইটি বিভাগের প্রধান হাফিজুর রহমান, অ্যাকাউন্টস অফিসার ওবায়দুল্লাহ নিজামী ও জিয়াম কাদের।

    প্রথম দিনে রংপুর, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগ এবং দ্বিতীয় দিনে রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের অডিশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট। মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত আছে জিটিভি ও দৈনিক নয়া দিগন্ত। ‘জিনিয়াস কিডস ২০২৬’ অনুষ্ঠানটি পবিত্র রামাদানে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে একযোগে জিটিভি ও কিডস ক্রিয়েশন টিভিতে সম্প্রচারিত হবে।

     


    দেশীয় ঢাকা উত্তর অঞ্চলের সাংস্কৃতিক প্রতিনিধি লিডারশিপ ক্যাম্প অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় ঢাকা উত্তর অঞ্চলের সাংস্কৃতিক প্রতিনিধি লিডারশিপ ক্যাম্প অনুষ্ঠিত

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, ময়মনসিংহ জেলা শাখার সাংস্কৃতিক দায়িত্বশীল প্রোগ্রাম অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, ময়মনসিংহ জেলা শাখার সাংস্কৃতিক দায়িত্বশীল প্রোগ্রাম অনুষ্ঠিত

    দেশীয় সাংস্কৃতিক সংসদ ঢাকা দক্ষিন অঞ্চলের কালচারাল লিডারশিপ প্রোগ্রাম ২০২৬ অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ ঢাকা দক্ষিন অঞ্চলের কালচারাল লিডারশিপ প্রোগ্রাম ২০২৬ অনুষ্ঠিত

    বাংলার স্বাধীনতা রক্ষার কিংবদন্তী পুরুষ ঈসা খাঁর ৪২৭তম মৃত্যুবার্ষিকী স্মরণ শীর্ষক সেমিনার প্রবন্ধ

    বাংলার স্বাধীনতা রক্ষার কিংবদন্তী পুরুষ ঈসা খাঁর ৪২৭তম মৃত্যুবার্ষিকী স্মরণ শীর্ষক সেমিনার

    দেশীয় গাজীপুর জেলার শিল্পী সংগ্রহ অভিযান-২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় গাজীপুর জেলার শিল্পী সংগ্রহ অভিযান-২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    সিরাজগঞ্জে দেশীয়’র সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    সিরাজগঞ্জে দেশীয়’র সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

    দেশীয় সাংস্কৃতিক সংসদের  সেক্রেটারিয়েট মিটিং অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদের  সেক্রেটারিয়েট মিটিং অনুষ্ঠিত

    দেশীয় রাজশাহী জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি পালিত হয়। সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় রাজশাহী জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি পালিত হয়।

    রাবিতে এ্যালবামের সুবর্ণজয়ন্তী উযযাপিত রাজশাহী

    রাবিতে এ্যালবামের সুবর্ণজয়ন্তী উযযাপিত

    দেশীয় নারায়ণগঞ্জ জেলার সীরাত সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রতিযোগিতা

    দেশীয় নারায়ণগঞ্জ জেলার সীরাত সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত