মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
শিরোনাম :
  • অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে কবি ও গীতিকার নুমান আব্দুর রহিম–এর প্রকাশিত ৩টি বই অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে কবি ও গীতিকার নুমান আব্দুর রহিম–এর প্রকাশিত ৩টি বই দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর জেলার কর্মী সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর জেলার কর্মী সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ২০২৬ সেশনে সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিচালক নিয়ামুল, সহকারী পরিচালক মোরশেদুল ২০২৬ সেশনে সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিচালক নিয়ামুল, সহকারী পরিচালক মোরশেদুল গৌরবের মঞ্চে একুশে পদক–২০২৬: কৃতীদের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী গৌরবের মঞ্চে একুশে পদক–২০২৬: কৃতীদের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী দেশীয় সাংস্কৃতিক সংসদ পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে “সাংস্কৃতিক কর্মশালা ও ইফতার অনুষ্ঠান-২০২৬” অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে “সাংস্কৃতিক কর্মশালা ও ইফতার অনুষ্ঠান-২০২৬” অনুষ্ঠিত অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা মাহে রমজানকে স্বাগত জানিয়ে রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশনের বর্ণাঢ্য র‌্যালি মাহে রমজানকে স্বাগত জানিয়ে রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশনের বর্ণাঢ্য র‌্যালি রমজানকে স্বাগত জানিয়ে সাইমুম শিল্পীগোষ্ঠীর ‘রমজান র‍্যালি ও সাংস্কৃতিক সন্ধ্যা’ সম্পন্ন রমজানকে স্বাগত জানিয়ে সাইমুম শিল্পীগোষ্ঠীর ‘রমজান র‍্যালি ও সাংস্কৃতিক সন্ধ্যা’ সম্পন্ন রমজানে শুরু ‘সেরাদের সেরা – সিজন ৬’ টিভি পর্ব রমজানে শুরু ‘সেরাদের সেরা – সিজন ৬’ টিভি পর্ব সুস্থ সংস্কৃতিই সৎ শাসনের ভিত্তি: ড. মনোয়ারুল ইসলাম সুস্থ সংস্কৃতিই সৎ শাসনের ভিত্তি: ড. মনোয়ারুল ইসলাম
  • সর্বাধিক দর্শকপ্রিয় ১০ ইসলামী গান

    ইমরান আলী

    ২৮ নভেম্বর, ২০২৩ ১১:৩৩ এএম

    সর্বাধিক দর্শকপ্রিয় ১০ ইসলামী গান

    সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে ইসলামী সংগীত। ইসলামী সংগীত আমাদের হৃদয়কে পবিত্র করে, শীতল করে। পুলকিত করে। মহান রবকে জানার আগ্রহ ও রাসুলের প্রতি ভালোবাসা সৃষ্টি করে। মানব প্রেম জাগিয়ে তোলে। বাংলাদেশ থেকে পরিচালিত ইউটিউব চ্যানেলগুলোতে সর্বাধিক দর্শকপ্রিয়তা পাওয়া এরকম ১০টি ইসলামী গানের বিস্তারিত তুলে এনেছে কালচারাল টাইমস।

    . নামাজ

    ‘নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে’- এমন কথামালায় সাজানো ইসলামী গানটি সেরার তালিকায় প্রথমে রয়েছে। পাঁচ ওয়াক্ত নামাজের সময় আমাদের অনেকেই হেলাফেলায় কাটিয়ে দেই। এই অনিহার কারণে মৃত্যুর পর রবের কাছে আমরা কি জবাব দেব- এমন প্রশ্ন ছুড়ে দেয়া হয়েছে এ গানে। ‘নামাজ’ শিরোনামের এ গানটির গীতিকার ও সুরকার শহিদুল ইসলাম। গানটি গেয়েছেন শিশু শিল্পী জাহিদুল্লাহ জামি। ‘Ettihad’ নামের ভ্যারিফাইড ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ২ আগস্ট প্রচারিত গানটি এ পর্যন্ত প্রায় ২৩ কোটি ভিউ হয়েছে।

    . ওগো মা

    ‘আঁধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো, ও গো মা’- এমন লিরিক্সে সাজানো গানটি সেরার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। ‘ওগো মা’ শিরোনামের এ গানটির গীতিকার ও সুরকার সায়েম আল হাসান। গানটি গেয়েছেন শিশু শিল্পী সাদমান সাকিব। ‘Tune Hut’ নামের ভ্যারিফাইড ইউটিউব চ্যানেলে প্রচারিত গানটি এ পর্যন্ত প্রায় ২১ কোটি+ ভিউ হয়েছে। ২০১৯ সালের ১৮ অক্টোবর গানটি রিলিজ হয়।

    . বাবা

    ‘বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা ,বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা’- এ ইসলামী গানটি তালিকার তৃতীয় স্থানে রয়েছে। এ পর্যন্ত মাকে নিয়ে যত  গান হয়েছে সে তুলনায় বাবাকে নিয়ে গান হয়েছে খুবই কম। বাবাকে নিয়ে যে গানগুলো হয়েছে  তার মধ্যে এ গানটি বেশি  জনপ্রিয়তা পেয়েছে। ‘বাবা ’ শিরোনামের এ গানটির গীতিকার ও সুরকার তাসনীম সাদিয়া। গানটি গেয়েছেন জনপ্রিয় শিশু শিল্পী জাইমা নূর। ‘Quraner Alo Tv’ নামের ভ্যারিফাইড ইউটিউব চ্যানেলে প্রচারিত গানটি প্রায় ২০ কোটি + ভিউ হয়েছে। ২০২১ সালের ২১ এপ্রিল গানটি রিলিজ হয়।

    ৪. মেহেরবান

    ‘মেহেরবান’ শিরোনামের গানটি সেরার তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। প্রার্থনামূলক যে গানগুলো হয়েছে তার মধ্যে এ গানটি বেশি জনপ্রিয়তা পেয়েছে। মনে মনে আমরা কি কি পাপের কল্পনা করি সবই মহান রব জানেন। তার কাছেই আমাদের ফিরে য়েতে হবে। তাই লেখক এ গানে বলেছেন- বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী, তোমার কাছে ফিরি বারে বার। এ গানটির গীতিকার ও সুরকার আলফাজ হোসাইন। গানটি গেয়েছেন শিল্পী মোনায়েম বিল্লাহ্। ‘Rahabar Multimedia’ নামের ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ৩১ মে প্রচারিত গানটি এ পর্যন্ত প্রায় ১০ কোটি ভিউ হয়েছে।

    ৫. হাসবি রব্বি জাল্লাল্লাহ

     ‘হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি ক্বলবি গইরুল্লাহ- এমন কথামালায় সাজানো ইসলামী গানটি সেরার তালিকায় ৫ম স্থানে রয়েছে। আরবী-বাংলা মেশানো গানটি আন্তর্জাতিকভাবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ‘হাসবি রব্বি জাল্লাল্লাহ’ শিরোনামের এ গানটির গীতিকার এস এম মঈনুল ইসলাম। গানটি বাবা ও মেয়ের যৌথ কন্ঠে গাওয়া। আব্দুল আউয়াল ও হুমায়রা আফরিন ইরার গাওয়া গানটি প্রচারিত হয়েছে ‘Hasnahena Afrin Official’ নামের ভ্যারিফাইড ইউটিউব চ্যানেলে। ২০১৮ সালের ৩০ মে রিলিজ হওয়া গানটি এ পর্যন্ত প্রায় ৯ কোটি+ ভিউ হয়েছে।

    . আমরা দুই ভাই-বোন

    ‘আমরা দুই ভাই বোন, মা বাবার দুই নয়ন’- এ গানটি সেরার তালিকায় ৬ষ্ঠ স্থানে রয়েছে। ভাই-বোন সারাজীবন সুখে দুঃখে মিলেমিশে থাকার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে এ গানে। ‘আমরা দুই ভাই বোন’ শিরোনামের এ গানটির গীতিকার ও সুরকার কবির আল মামুন। গানটি গেয়েছেন শিশু শিল্পী আকসা বিনতে আনাস ও শাবাব বিন আনাস। ‘Heaven Tune’ নামের ভ্যারিফাইড ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২৯ জানুয়ারি প্রচারিত গানটি এ পর্যন্ত প্রায় ৯ কোটি+ ভিউ হয়েছে।

    . মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম

    সপ্তম স্থানে রয়েছে ‘মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম’- গানটি । গানটির গীতিকার ও সুরকার সায়ের মোহাম্মাদ বেলাল হোসেন। গানটি গেয়েছেন শিশু শিল্পী আব্দুল্লাহ ইসলাম । ‘Al Madani Tv’ নামের ভ্যারিফাইড ইউটিউব চ্যানেলে প্রচারিত গানটি এ পর্যন্ত প্রায় ৯ কোটি+ ভিউ হয়েছে। ২০২২ সালের ২০ মার্চ গানটি প্রিমিয়ার হয়।

    . নদীরে ভাঙলি আমার ঘর

    ‘ও নদীরে ভাঙলি আমার ঘর’- এ গানটি রয়েছে সেরার তালিকায় অষ্টম স্থানে। গানটির গীতিকার সায়েম আল হাসান ও সুমাইয়া হাসান। সুরকার সায়েম আল হাসান। গানটি গেয়েছেন শিশু শিল্পী সাদমান সাকিব । ‘Tune Hut’ নামের ভ্যারিফাইড ইউটিউব চ্যানেলে প্রচারিত গানটি এ পর্যন্ত প্রায় ৮ কোটি+ ভিউ হয়েছে। ২০২০ সালের ৩১ জুলাই গানটি রিলিজ হয়।

    . মা আমার শিক্ষিকা

    তুমি না থাকলে এতটা আপন, বন্ধু কোথায় পেতাম? অবহেলা আর অনাদর পেয়ে, অমানুষ হয়ে যেতাম - এমন কথামালায় সাজানো ইসলামী গানটি সেরার তালিকায় ৯ম স্থানে রয়েছে। ‘মা আমার শিক্ষিকা’ শিরোনামের এ গানটির গীতিকার নাইম আল হাফিজ ও সুরকার এস এম মইনুল ইসলাম। গানটি গেয়েছেন শিশু শিল্পী হুমায়রা আফরিন ইরা। ‘Hasnahena Afrin Official’ নামের ভ্যারিফাইড ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি প্রচারিত গানটি প্রায় ৮ কোটি+ ভিউ হয়েছে।

    ১০. পড়ালেখা নিয়ে মজার গান

    দশম স্থানে রয়েছে ছোটদের জন্য মজার একটি গান। ‘আব্বু আমায় কয় কেন পড়তে বসিস না, আম্মু আমায় কয় কেন লিখতে বসিস না। কি করে বলি আমি পড়ালেখা ভালো লাগে না - এমন লিরিক্সে সাজানো গানটি গেয়েছেন শিশু শিল্পী সুরাইয়া আক্তার সাইফা। Suraiya Akter Saifa নামের অফিসিয়াল আর্টিস্ট ইউটিউব চ্যানেলে প্রচারিত গানটি এ পর্যন্ত ৭ কোটি+ ভিউ হয়েছে। ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর গানটি রিলিজ হয়।


    অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে কবি ও গীতিকার নুমান আব্দুর রহিম–এর প্রকাশিত ৩টি বই কবিতা

    অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে কবি ও গীতিকার নুমান আব্দুর রহিম–এর প্রকাশিত ৩টি বই

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর জেলার কর্মী সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাংস্কৃতিক আড্ডা

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর জেলার কর্মী সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    ২০২৬ সেশনে সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিচালক নিয়ামুল, সহকারী পরিচালক মোরশেদুল সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    ২০২৬ সেশনে সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিচালক নিয়ামুল, সহকারী পরিচালক মোরশেদুল

    গৌরবের মঞ্চে একুশে পদক–২০২৬: কৃতীদের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী পদক ও সম্মাননা

    গৌরবের মঞ্চে একুশে পদক–২০২৬: কৃতীদের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী

    বিসিএ’র সেক্রেটারি ইবরাহীম বাহারীর মমতাময়ী মায়ের মৃত্যুতে দেশীয়’র শোক শোক সংবাদ

    বিসিএ’র সেক্রেটারি ইবরাহীম বাহারীর মমতাময়ী মায়ের মৃত্যুতে দেশীয়’র শোক

    দেশীয় সাংস্কৃতিক সংসদ পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে “সাংস্কৃতিক কর্মশালা ও ইফতার অনুষ্ঠান-২০২৬” অনুষ্ঠিত কর্মশালা

    দেশীয় সাংস্কৃতিক সংসদ পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে “সাংস্কৃতিক কর্মশালা ও ইফতার অনুষ্ঠান-২০২৬” অনুষ্ঠিত

    আরেক দিন পিছিয়ে ২৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা বইমেলা

    আরেক দিন পিছিয়ে ২৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

    সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের অমর একুশে আলোচনা সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের অমর একুশে আলোচনা সভা অনুষ্ঠিত

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশীয়’র বগুড়া শহর শাখার আলোচনা ও দোয়া মাহফিল সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশীয়’র বগুড়া শহর শাখার আলোচনা ও দোয়া মাহফিল

    অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা বইমেলা

    অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা