১৭ জানুয়ারি, ২০২৬ ১৪:৩০ পি এম
ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন অনুপম সাংস্কৃতিক সংসদ–এর ২০২৬ সেশনের সেটআপ সফলভাবে সম্পন্ন হয়েছে। নতুন সেশনে সংগঠনটির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক জুবায়ের হোসাইন এবং সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
দীর্ঘদিন ধরে সুস্থ ও মূল্যবোধভিত্তিক সাংস্কৃতিক আন্দোলনে অনুপম সাংস্কৃতিক সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নতুন এই সেশনে সংগঠনটি দ্বীনি চেতনা, নৈতিকতা ও ইতিবাচক সংস্কৃতি চর্চার মাধ্যমে সমাজ গঠনে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করা হয়—তিনি যেন দ্বীনের এই সুমহান দায়িত্ব পালনে এবং সুস্থ সাংস্কৃতিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখার তাওফিক দান করেন। আমিন।