শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  • জুলাইয়ের কবিতা জুলাইয়ের কবিতা কবি আল মুজাহিদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক  কবি আল মুজাহিদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক  কলকাতায় অভিনেতা মোশারফ করিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের! কলকাতায় অভিনেতা মোশারফ করিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের! দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ অনুষ্ঠিত জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত ঢাবির শিক্ষার্থী শিল্পী সালমান খানের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পী ঢাবির শিক্ষার্থী শিল্পী সালমান খানের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পী
  • বইমেলায় এসেছে দেশজের নতুন যত বই

    নিউজ ডেস্ক

    ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ১৬:২১ পি এম

    বইমেলায় এসেছে দেশজের নতুন যত বই

    অমর একুশে বইমেলা-২০২৫ এ দেশের অন্যতম বিখ্যাত ‍পুস্তক প্রকাশনী সংস্থা দেশজ প্রকাশন থেকে ১২টি নতুন বই প্রকাশিত হয়েছে। নতুন প্রকাশিত ১২টি বইয়ের মধ্যে প্রবন্ধগ্রন্থ ১টি, নাট্যগ্রন্থ ১টি, কাব্যগ্রন্থ ৫টি, শিশুতোষ ছড়াগ্রন্থ ৪টি এবং শিশুতোষ গল্পগ্রন্থ ১টি। প্রবন্ধগ্রন্থটি হলো; ইকবাল হাসান ইয়ারের ‘দ্বীন প্রতিষ্ঠায় সংস্কৃতির ভুমিকা’। এস এ বসির উদ্দীনের ‘শোণিত প্রচ্ছদ’ একটি নাট্যগ্রন্থ। কাব্যগ্রন্থ ৫টি হলো; আব্দুর রহিম সিরাজীর ‘রণতরী’, মুহাম্মদ রাশিদুজ্জামানের ‘সরষে হাসি’, ফরিদ আহমদের ‘ঈমানের রং’, নজরুল ইসলামের ‘হৃদয়ের গান’ এবং রাশেদ সরোয়ারের ‘ম্যাসেজ’।

    শিশুতোষ ছড়াগ্রন্থগুলো হলো; মতিউর রহমান মল্লিকের ‘রঙিন মেঘের পালকি’ ও ‘সূর্য ওঠার আগে’, ফররুখ আহমদের ‘চিড়িয়াখানা’ ও ‘পাখির বাসা’। শিশুতোষ গল্পগ্রন্থটি হলো ফররুখ আহমদের ‘সাত ডাকাত আর হাতেম তায়ী’। বইগুলো দেশজ প্রকাশনের ৪৭৯ নং স্টলে পাওয়া যাচ্ছে।

    আজ ১২ ফেব্রুয়ারি দেশজের প্রকাশক ড. মনোয়ারুল ইসলাম কালচারাল টাইমসকে জানিয়েছেন, ‘প্রকাশের অপেক্ষায় আছে আরও ৫টি বই। ২৮ ফেব্রুয়ারি বইমেলা শেষ হবে। তার আগেই প্রকাশিতব্য বইগুলো মেলায় আসবে ইনশাআল্লাহ।’

    ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ মেলাপ্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিন বইমেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত (৮ ফেব্রুয়ারি ও ১৫ ফেব্রুয়ারি ছাড়া)। ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মেলা শুরু হবে সকাল ৮টা এবং চলবে রাত ৯টা পর্যন্ত।