শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  • জুলাইয়ের কবিতা জুলাইয়ের কবিতা কবি আল মুজাহিদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক  কবি আল মুজাহিদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক  কলকাতায় অভিনেতা মোশারফ করিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের! কলকাতায় অভিনেতা মোশারফ করিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের! দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ অনুষ্ঠিত জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত ঢাবির শিক্ষার্থী শিল্পী সালমান খানের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পী ঢাবির শিক্ষার্থী শিল্পী সালমান খানের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পী
  • ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে ভোলা ফোরাম ঢাকা

    নিউজ ডেস্ক

    ২১ মে, ২০২৬ ০৯:৪৭ এএম

    ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে ভোলা ফোরাম ঢাকা

    বিশিষ্ট লেখক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্যারেন্টিং স্পিকার ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহ-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে ভোলা ফোরাম ঢাকা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ শফিকুল ইসলাম মাসুদ, এমপি। সভাপতিত্ব করেন ভোলা ফোরামের সভাপতি প্রফেসর ড. মোঃ শামছুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন ভোলা ফোরামের সেক্রেটারি মুহা: নিজামুল হক নাঈম।

    স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিকুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট পারভেজ হোসেন, দেশীয় সাংস্কৃতিক সংসদ এর সেক্রেটারি ড. মনোয়ারুল ইসলাম, মাওলানা মোঃ মহিবুল্লাহ, কাজী মোহাম্মদ শাহে আলম, আব্দুল করিম শাহিন, মোহাম্মদ রফিকুল ইসলাম, আলমগীর হোসেন সোহাগ ও মোঃ ইসমাইল প্রমুখ।

    বক্তারা বলেন, ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহ ছিলেন জ্ঞানচর্চা, সংস্কৃতি ও নৈতিক শিক্ষার এক উজ্জ্বল ব্যক্তিত্ব। লেখালেখি, সাংগঠনিক কর্মকাণ্ড এবং প্যারেন্টিং বিষয়ে তাঁর দিকনির্দেশনা সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে। তাঁর আদর্শ ও কর্ম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও উল্লেখ করেন বক্তারা। অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।