১৬ জুন, ২০২৬ ১২:২৯ পি এম
গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন—
১৫ জুন, রবিবার রাত ১০টার দিকে কলকাতার নিউ মার্কেটের কস্তুরি হোটেলের সামনে স্ত্রীসহ যাচ্ছিলেন মোশারফ করিম। এ সময় আওয়ামী লীগের কিছু লোক মোশারফ করিমকে ‘লাল বদর’ বলে গালিগালাজ করতে থাকে এবং তার দিকে তেড়ে যায়। এ সময় মোশারফ করিমের সঙ্গে হাতাহাতির পর্যায়ে চলে যায়। পরে ঘটনাস্থলে থাকা আরও কয়েকজন এসে মোশারফ করিমকে নিরাপদে সরিয়ে দেন।
যুক্তরাজ্যে হাসনাত আবদুল্লাহর ওপর একই কায়দায় হামলা ও হেনস্তার চেষ্টা করে পতিত লীগের নেতারা। ওরা হয়তো ভুলে গেছে, বাংলাদেশে এদের জন্ম হয়েছে এবং এই দেশেই থাকতে হবে। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা না করলে সামনে আরও খারাপ সময় অপেক্ষা করছে আওয়ামী লীগের জন্য। বিষয়টা মাথায় রাখা দরকার।