শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  • জুলাইয়ের কবিতা জুলাইয়ের কবিতা কবি আল মুজাহিদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক  কবি আল মুজাহিদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক  কলকাতায় অভিনেতা মোশারফ করিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের! কলকাতায় অভিনেতা মোশারফ করিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের! দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ অনুষ্ঠিত জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত ঢাবির শিক্ষার্থী শিল্পী সালমান খানের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পী ঢাবির শিক্ষার্থী শিল্পী সালমান খানের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পী
  • খুলনায় প্রেরণার আয়োজনে ড. আ জ ম ওবায়েদুল্লাহ স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ মে, ২০২৫ ১১:২৬ এএম

    খুলনায় প্রেরণার আয়োজনে ড. আ জ ম ওবায়েদুল্লাহ স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

    'বিশুদ্ধ ধারার সাংস্কৃতিক অভিযাত্রায় আমরা হারিয়েছি সিপাহসালার কবি মতিউর রহমান মল্লিককে। হারিয়েছি চলচ্চিত্র ব্যক্তিত্ব শেখ আবুল কাশেম মিঠুনকে। সবশেষে সাংস্কৃতিক পরিমন্ডলকে নতুনভাবে গুছিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে নিচ্ছিলেন বিশিষ্ট বুদ্ধিজীবী ও সংস্কৃতিচিন্তক ড. আ জ ম ওবায়েদুল্লাহ। তিনিও মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। অভিভাবক হারা এই সাংস্কৃতিক অভিযাত্রায় আমাদের সবাইকে আরো দায়িত্বানুভূতি সহকারে কাজ করতে হবে। মহান আল্লাহ আমাদের সকল কর্মপ্রয়াসকে কবুল করুন। আমিন।' গত ২২ মে সন্ধ্যা ৭.৩০ মিনিটে খুলনায় প্রেরণা সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর আয়োজনে ডক্টর আ জ ম ওবায়েদুল্লাহ স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ।  

    প্রেরণার সভাপতি শিল্পী নাজমুল কবিরের সভাপতিত্বে সেক্রেটারি আবৃত্তিকার শাহ মাখদুমের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে মরহুম ড. আ জ ম ওবায়েদুল্লাহর রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।