১০ মে, ২০২৬ ১০:২৫ এএম
দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলা কর্তৃক আয়োজিত সংগঠনটির জেলা, থানা ও উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক দায়িত্বশীলদের নিয়ে শিল্পী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশটি শনিবার, ৯ মে ২০২৬, বিকেল ৪টায় দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলা কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুর রব হাশেমীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুহাম্মাদ মুজিবুল হকের পরিচালনায় অনুষ্ঠিত শিল্পী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় অফিস সম্পাদক, বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা মনিরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সংগীত ও তেলাওয়াত বিষয়ক সহকারী সম্পাদক এবং ফরিদপুর অঞ্চলের পরিচালক ক্বারী আব্দুল আলিম আশিক।
জেলার ৬টি উপজেলা সংগঠনের সাংস্কৃতিক দায়িত্বশীলবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সমাবেশে দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা করা হয়।