২ জুলাই, ২০২৬ ১১:৪৭ এএম
মুক্তি
আরিফ হোসেন সবুজ
স্বৈরাচার যাকে বলে সন্ত্রাস
জাতি তাকে বলে মুক্তি,
স্বৈরাচার যাকে বলে অপরাধ
জাতি তাকে বলে পুনর্জন্ম!
যখন স্বৈরাচার স্বাধীনতাকে শেকল বন্দী করে,
জাতি তখন রক্ত দিয়ে লেখে
মুক্তির মহাকাব্য।
কারণ ইতিহাস বলে,
অত্যাচার কখনো কোনো জাতিকে থামাতে পারেনি;
বরং প্রতিটি আঘাত
মানুষের বুকের ভেতর নতুন এক জাগরণের আগুন জ্বেলে দিয়েছে।
তারা ভাবে দমন-পীড়ন করলে
আমাদের কণ্ঠস্বর থেমে যাবে;
তারা জানে না, আমরা মৃত্যুর সাথে আলিঙ্গন করা জাতি।
আমরা বীর সালাউদ্দিন, বীর তিতুমীরের উত্তরসূরি।
ক্ষমতার নেশায় মত্ত হয়ে
স্বৈরাচার ভুলে যায় পরিণামের কথা,
জনগণের উপর চালায় অমানবিক নির্যাতন
রাজপথ ভিজে যায় রক্তে
আর সেই রক্তই জন্ম দেয় বিপ্লবের নতুন ইতিহাস।