বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  • দেশীয় রাজশাহী জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি পালিত হয়। দেশীয় রাজশাহী জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি পালিত হয়। রাবিতে এ্যালবামের সুবর্ণজয়ন্তী উযযাপিত রাবিতে এ্যালবামের সুবর্ণজয়ন্তী উযযাপিত দেশীয়’র আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হবে নাতে রাসূল (সা.) ও কাওয়ালী সন্ধ্যা দেশীয়’র আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হবে নাতে রাসূল (সা.) ও কাওয়ালী সন্ধ্যা দেশীয়’র উদ্যোগে সাংস্কৃতিক প্রশিক্ষণ কর্মশালা ‘লেখালেখি’ আয়োজন দেশীয়’র উদ্যোগে সাংস্কৃতিক প্রশিক্ষণ কর্মশালা ‘লেখালেখি’ আয়োজন দেশীয়’র উদ্যোগে নাতে রাসূল (সা.) প্রতিযোগিতা, থাকছে দেড় লাখ টাকা পুরস্কার দেশীয়’র উদ্যোগে নাতে রাসূল (সা.) প্রতিযোগিতা, থাকছে দেড় লাখ টাকা পুরস্কার কনটেন্ট ক্রিয়েটর, লেখক ও প্রকাশকদের অধিকার সুরক্ষা নিয়ে দেশীয়'র সেমিনার কনটেন্ট ক্রিয়েটর, লেখক ও প্রকাশকদের অধিকার সুরক্ষা নিয়ে দেশীয়'র সেমিনার কবি আরিফ হোসেন সবুজ জুলাইকে বাংলাদেশের মুক্তির স্মারক হিসেবে চিহ্নিত করেছেন কবি আরিফ হোসেন সবুজ জুলাইকে বাংলাদেশের মুক্তির স্মারক হিসেবে চিহ্নিত করেছেন নরসিংদীতে দেশীয়’র সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত নরসিংদীতে দেশীয়’র সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত হবিগঞ্জে ‘লাল জুলাইয়ের গান’ শিরোনামে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান হবিগঞ্জে ‘লাল জুলাইয়ের গান’ শিরোনামে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান দেশীয়, বগুড়া মহানগর শাখার সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশীয়, বগুড়া মহানগর শাখার সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
  • জাগরণী দেশাত্মবোধক কবিতা

    নিউজ ডেস্ক

    ২ জুলাই, ২০২৬ ১১:৪২ এএম

    জাগরণী দেশাত্মবোধক কবিতা

    লাশের উপর লাশ পড়েছে
    আরিফ হোসেন সবুজ

    আজ আমি এক পাথরের নাম, নিশ্চুপ পাথর।
    চোখের সামনে রক্ত, মৃত লাশের কফিন, ধর্ষিতার নগ্নদেহ
    জুলুম-নিপীড়ন, অত্যাচার, দূর্নীতি, গুমখুন, হত্যা
    একি থমথমে পরিবেশ! 

    রক্তে কেনা মাটিতে বার বার ভেসে ওঠে  
    মানুষরূপী হায়নার নির্মম কালো হাত,
    চিল-শকুনে চুষে খায় মানচিত্র!
    এমন নিদারুণ কবিতা পড়তে হবে
    উচ্চারণ করতে হবে আপনাদের সামনে
    যদি জানতাম শোনাতে হবে মঞ্চে দাঁড়িয়ে
    তাহলে এই হাত তরবারি দিয়ে কেটে ফেলতাম 
    এই মুখ সেলাই করে নিতাম অনন্ত কালের জন্য। 

    আজ আপনারা আমাকে বলতে পারেন দেশদ্রোহী-বিদ্রোহী, 
    দিতে পারেন নানান অপবাদ। 
    আমিও পারতাম চাটুকারদের মতো 
    মিথ্যে তোষামোদে গা ভাসাতে বড় বড় নেতাদের । 
    বড় বড় পদকে ভূষিত হতাম, রাষ্ট্রীয় মর্যাদা পেতাম, 
    প্রশংসায় ভেসে যেতাম সকলের।

    অথচ আমি হাতে নিয়েছি অস্ত্রের চেয়ে ধারালো
    গ্রেনেডের চেয়ে শক্তিশালী
    মুক্তিকামী জনতার হৃদয়ের স্পন্দন সত্যের কলম।
    যার উত্তাপে ঝলসে যায় স্বৈরাচারী-অত্যাচারী শাসকের অস্তিত্ব
    রক্তের মাঝে জ্বলে ওঠে বিদ্রোহী চেতনা।

    আমরা ব্রিটিশ শাসনের অবসান করেছি
    এদেশ হতে তাড়িয়েছি পাকিস্তানিদের
    রক্তের গঙ্গায় ভেসে এনেছি স্বাধীনতা,
    আমাদের চেতনায় বীর-তিতুমীর, 
    রফিক, সফিক, সালাম, বরকত
    আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, আল তাহির ও 
    প্রতিটি বিপ্লবী যোদ্ধার নাম।

    আমাদের অসংখ্য যুদ্ধে
    লাশের উপর লাশ পড়েছে, 
    রক্তের স্রোত বয়ে গেছে সাগরের দিকে, তবুও আমরা থামিনি। 
    আমাদের থামানোর সাধ্য নেই কারো ।
    হাতে হাত রেখে সম্মুখে এগিয়ে যাবো,
    মানুষের মাঝে জাগিয়ে তুলবো মানবতাবোধ।
    শান্তির বার্তা পৌঁছে দেবো পৃথিবীর এদিক ওদিক।
    এমন এক পৃথিবী গড়বো "শান্তির পৃথিবী", 
    ইতিহাস হয়ে রবে চিরদিন।

    ২১.০৭.২০২৪


    দেশীয় ঢাকা উত্তর অঞ্চলের সাংস্কৃতিক প্রতিনিধি লিডারশিপ ক্যাম্প অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় ঢাকা উত্তর অঞ্চলের সাংস্কৃতিক প্রতিনিধি লিডারশিপ ক্যাম্প অনুষ্ঠিত

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, ময়মনসিংহ জেলা শাখার সাংস্কৃতিক দায়িত্বশীল প্রোগ্রাম অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, ময়মনসিংহ জেলা শাখার সাংস্কৃতিক দায়িত্বশীল প্রোগ্রাম অনুষ্ঠিত

    দেশীয় সাংস্কৃতিক সংসদ ঢাকা দক্ষিন অঞ্চলের কালচারাল লিডারশিপ প্রোগ্রাম ২০২৬ অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ ঢাকা দক্ষিন অঞ্চলের কালচারাল লিডারশিপ প্রোগ্রাম ২০২৬ অনুষ্ঠিত

    বাংলার স্বাধীনতা রক্ষার কিংবদন্তী পুরুষ ঈসা খাঁর ৪২৭তম মৃত্যুবার্ষিকী স্মরণ শীর্ষক সেমিনার প্রবন্ধ

    বাংলার স্বাধীনতা রক্ষার কিংবদন্তী পুরুষ ঈসা খাঁর ৪২৭তম মৃত্যুবার্ষিকী স্মরণ শীর্ষক সেমিনার

    দেশীয় গাজীপুর জেলার শিল্পী সংগ্রহ অভিযান-২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় গাজীপুর জেলার শিল্পী সংগ্রহ অভিযান-২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    সিরাজগঞ্জে দেশীয়’র সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    সিরাজগঞ্জে দেশীয়’র সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

    দেশীয় সাংস্কৃতিক সংসদের  সেক্রেটারিয়েট মিটিং অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদের  সেক্রেটারিয়েট মিটিং অনুষ্ঠিত

    দেশীয় রাজশাহী জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি পালিত হয়। সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় রাজশাহী জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি পালিত হয়।

    রাবিতে এ্যালবামের সুবর্ণজয়ন্তী উযযাপিত রাজশাহী

    রাবিতে এ্যালবামের সুবর্ণজয়ন্তী উযযাপিত

    দেশীয় নারায়ণগঞ্জ জেলার সীরাত সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রতিযোগিতা

    দেশীয় নারায়ণগঞ্জ জেলার সীরাত সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত