বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  • দেশীয় রাজশাহী জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি পালিত হয়। দেশীয় রাজশাহী জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি পালিত হয়। রাবিতে এ্যালবামের সুবর্ণজয়ন্তী উযযাপিত রাবিতে এ্যালবামের সুবর্ণজয়ন্তী উযযাপিত দেশীয়’র আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হবে নাতে রাসূল (সা.) ও কাওয়ালী সন্ধ্যা দেশীয়’র আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হবে নাতে রাসূল (সা.) ও কাওয়ালী সন্ধ্যা দেশীয়’র উদ্যোগে সাংস্কৃতিক প্রশিক্ষণ কর্মশালা ‘লেখালেখি’ আয়োজন দেশীয়’র উদ্যোগে সাংস্কৃতিক প্রশিক্ষণ কর্মশালা ‘লেখালেখি’ আয়োজন দেশীয়’র উদ্যোগে নাতে রাসূল (সা.) প্রতিযোগিতা, থাকছে দেড় লাখ টাকা পুরস্কার দেশীয়’র উদ্যোগে নাতে রাসূল (সা.) প্রতিযোগিতা, থাকছে দেড় লাখ টাকা পুরস্কার কনটেন্ট ক্রিয়েটর, লেখক ও প্রকাশকদের অধিকার সুরক্ষা নিয়ে দেশীয়'র সেমিনার কনটেন্ট ক্রিয়েটর, লেখক ও প্রকাশকদের অধিকার সুরক্ষা নিয়ে দেশীয়'র সেমিনার কবি আরিফ হোসেন সবুজ জুলাইকে বাংলাদেশের মুক্তির স্মারক হিসেবে চিহ্নিত করেছেন কবি আরিফ হোসেন সবুজ জুলাইকে বাংলাদেশের মুক্তির স্মারক হিসেবে চিহ্নিত করেছেন নরসিংদীতে দেশীয়’র সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত নরসিংদীতে দেশীয়’র সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত হবিগঞ্জে ‘লাল জুলাইয়ের গান’ শিরোনামে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান হবিগঞ্জে ‘লাল জুলাইয়ের গান’ শিরোনামে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান দেশীয়, বগুড়া মহানগর শাখার সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশীয়, বগুড়া মহানগর শাখার সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
  • অমর একুশে বইমেলায় ‘গান রচনার কলাকৌশল’ বইয়ের মোড়ক উন্মোচন

    আরিফ হোসেন সবুজ

    ১২ মার্চ, ২০২৬ ১২:৩৭ পি এম

    অমর একুশে বইমেলায় ‘গান রচনার কলাকৌশল’ বইয়ের মোড়ক উন্মোচন

    অমর একুশে বইমেলার প্রাণকেন্দ্র সোহরাওয়ার্দী উদ্যানে বুধবার (১১ মার্চ ২০২৬) নতুন বইয়ের মোড়ক উন্মোচন মঞ্চে ‘গান রচনার কলাকৌশল’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি, বিশিষ্ট সুরকার ও শিল্পী সাইফুল্লাহ মানছুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক হাসান আলীম, কবি নাসির হেলাল, কবি শরীফ আব্দুল গোফরান, কবি ও গীতিকার আবু তাহের বেলাল, বিশিষ্ট কার্টুনিস্ট ইব্রাহিম মন্ডল, কিডস ক্রিয়েশন টিভির সিইও শরীফ বায়জিদ মাহমুদ, কবি ও গীতিকার সাইফুল আরেফিন লেলিন এবং বিশিষ্ট গীতিকার, সুরকার ও মিডিয়া ব্যক্তিত্ব শিল্পী আমিরুল মোমেনিন মানিক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশজ প্রকাশন এর প্রকাশক মনোয়ারুল ইসলাম।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, গান বাংলাদেশের মানুষের আবেগ ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এ দেশের অলি-গলিতে বৈচিত্র্যময় গানের ধারা অনুরণিত হয়। কিংবদন্তি গীতিকারদের অবদানে বাংলা গানের ভাণ্ডার আজ সমৃদ্ধ। একটি গান মানুষের চেতনা জাগিয়ে তুলতে পারে—এমন অসংখ্য উদাহরণও রয়েছে দেশের ইতিহাসে।

    বক্তারা আরও বলেন, গান লেখা একটি সৃজনশীল কাজ হলেও এর কিছু নির্দিষ্ট নিয়ম ও কাঠামো রয়েছে। গানের গঠন, ছন্দ, অন্ত্যমিল, উপমা ও অলঙ্কারসহ মৌলিক বিষয়গুলো জানা থাকলে একটি গান হয়ে ওঠে পরিপূর্ণ। কিন্তু অনেক আগ্রহী তরুণ গীতিকার প্রয়োজনীয় দিকনির্দেশনার অভাবে সঠিকভাবে গান রচনা করতে পারছেন না। এই প্রয়োজনীয়তার কথা বিবেচনা করেই জাতীয় সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদ মাসব্যাপী জাতীয় গান রচনা কর্মশালার আয়োজন করে। সেই কর্মশালার আলোচনাসমূহের ভিত্তিতেই তরুণ লেখকদের জন্য দেশজ প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে ‘গান রচনার কলাকৌশল’ গ্রন্থটি।

    বইটিতে গান লেখার মৌলিক বিষয়গুলো সহজ ভাষায় তুলে ধরেছেন বর্তমান সময়ের খ্যাতিমান গীতিকার ড. মাহফুজুর রহমান আখন্দ, জাকির আবু জাফর, আবু তাহের বেলাল, আমিরুল মোমেনীন মানিক এবং বিলাল হোসাইন নূরী। ‘গান রচনা কর্মশালা ২০২৫’-এর সফল বাস্তবায়নের ফল হিসেবেই এই পাণ্ডুলিপি প্রস্তুত করা হয়েছে। কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি সাইফুল্লাহ মানছুর। কর্মশালার সমন্বয় ও পাণ্ডুলিপি প্রস্তুতিতে সহযোগিতা করেছেন শিল্পী তাওহীদুল ইসলাম।

    প্রকাশকরা আশা প্রকাশ করেন, বইটি নবীন ও তরুণ গীতিকারদের জন্য সহায়ক হবে এবং বাংলা গানের ভুবনকে আরও সমৃদ্ধ করতে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। অমর একুশে বইমেলায় ‘গান রচনার কলাকৌশল’ বইটি পাওয়া যাচ্ছে নম্বর ৩৫৩–৩৫৪ স্টল।

     


    দেশীয় চট্টগ্রাম অঞ্চলের কালচারাল লিডারশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত চট্টগ্রাম

    দেশীয় চট্টগ্রাম অঞ্চলের কালচারাল লিডারশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত

    দেশীয় ময়মনসিংহ অঞ্চলের দিনব্যাপী ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রাম—২০২৬’ অনুষ্ঠিত ময়মনসিংহ

    দেশীয় ময়মনসিংহ অঞ্চলের দিনব্যাপী ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রাম—২০২৬’ অনুষ্ঠিত

    দেশীয় রংপুর অঞ্চলের কালচারাল লিডারশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত রংপুর

    দেশীয় রংপুর অঞ্চলের কালচারাল লিডারশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত

    দেশীয় ঢাকা উত্তর অঞ্চলের সাংস্কৃতিক প্রতিনিধি লিডারশিপ ক্যাম্প অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় ঢাকা উত্তর অঞ্চলের সাংস্কৃতিক প্রতিনিধি লিডারশিপ ক্যাম্প অনুষ্ঠিত

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, ময়মনসিংহ জেলা শাখার সাংস্কৃতিক দায়িত্বশীল প্রোগ্রাম অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, ময়মনসিংহ জেলা শাখার সাংস্কৃতিক দায়িত্বশীল প্রোগ্রাম অনুষ্ঠিত

    দেশীয় সাংস্কৃতিক সংসদ ঢাকা দক্ষিন অঞ্চলের কালচারাল লিডারশিপ প্রোগ্রাম ২০২৬ অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ ঢাকা দক্ষিন অঞ্চলের কালচারাল লিডারশিপ প্রোগ্রাম ২০২৬ অনুষ্ঠিত

    বাংলার স্বাধীনতা রক্ষার কিংবদন্তী পুরুষ ঈসা খাঁর ৪২৭তম মৃত্যুবার্ষিকী স্মরণ শীর্ষক সেমিনার প্রবন্ধ

    বাংলার স্বাধীনতা রক্ষার কিংবদন্তী পুরুষ ঈসা খাঁর ৪২৭তম মৃত্যুবার্ষিকী স্মরণ শীর্ষক সেমিনার

    দেশীয় গাজীপুর জেলার শিল্পী সংগ্রহ অভিযান-২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় গাজীপুর জেলার শিল্পী সংগ্রহ অভিযান-২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    সিরাজগঞ্জে দেশীয়’র সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    সিরাজগঞ্জে দেশীয়’র সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

    দেশীয় সাংস্কৃতিক সংসদের  সেক্রেটারিয়েট মিটিং অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদের  সেক্রেটারিয়েট মিটিং অনুষ্ঠিত