১৭ অক্টোবর, ২০২৬ ১০:৩২ এএম
‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’ এর উদ্যোগে রংপুর অঞ্চলের ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রাম ২০২৬’ অনুষ্ঠিত হয়। ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, রংপুর শহরে এক কমিউনিটি সেন্টারে এ আয়োজন সম্পন্ন হয়। জতীয় সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’ এর কেন্দ্র্রীয় অর্থ সম্পাদক এবং রংপুর অঞ্চল পরিচালক জনাব অহিদ সালিমের সঞ্চালনায় লিডারশিপ প্রোগ্রামটি দিনব্যাপী অনুষ্ঠিত হয়। ৮টি জেলার প্রায় পাঁচশত সাহিত্য সাংস্কৃতিক প্রতিনিধির অংশগ্রহণে প্রোগ্রামটি বেশ প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’ এর উপদেষ্টা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দীন।
প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সেক্রেটারি বিশিষ্ট লেখক ও গবেষক ড. মনোয়ারুল ইসলাম। ‘ সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা, পরিচালনা ও নেতৃত্ব তৈরি’ এর উপর বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন তিনি। বিষয়ভিত্তিক আলোচক হিসেবে আরো আলোচনা রাখেন- রংপুর মহানগর দেশীয়র প্রধান উপদেষ্টা উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান। কবিতা বাংলাদেশের সাধারণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ এবং সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি, প্যানভিশন টিভির সিইও জনাব মাহবুব মুকুল। পবিত্র কুরআনুল কারীম থেকে দারস পেশ করেন মাওলানা মো. জাহিদ হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রংপুর তিন ও দুই নং আসনের মাননীয় সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলাল ও মো. রায়হান সিরাজী। আরো উপস্থিত ছিলেন- গোলাম মোস্তফা, অধ্যক্ষ আব্দুল গণি, প্রভাষক ছাদের হোসেন, এ কে এম ফেরদৌস আলম, জনাব তৈয়ব আলী, আলাউল ইসলাম ফাতেমী পাভেল, হাবিবুর রহমান শামীম, তোফায়েল প্রধান, মো. নূর আলম, মির্জা মুহাম্মদ নূরুন্নবী নূর, মাজেদুল ইসলাম, নাঈম সিদ্দিকী, আবুল হোসাইন, প্রমুখ। সর্বশেষ দু’আর মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে শেষ হয়।