৬ অক্টোবর, ২০২৬ ১০:১৮ এএম
দেশীয় সাংস্কৃতিক সংসদ, ময়মনসিংহ জেলা শাখার সাংস্কৃতিক দায়িত্বশীল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
প্রোগ্রামে উপস্থিত ছিলেন দেশীয় ময়মনসিংহ জেলার সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব মো. আব্দুল করিম, সহকারী প্রধান উপদেষ্টা মাওলানা মোজাম্মেল হক আকন্দ, উপদেষ্টা মাহবুবর রশিদ ফরাজী, শেখ আতাউল্লাহ ফরিদ ও অধ্যক্ষ মাওলানা মাহফুজুর রহমান পাঠান।
ময়মনসিংহ জেলা শাখার সেক্রেটারি আসাদুল্লাহ আকন্দের সঞ্চালনায় প্রোগ্রামে সভাপতিত্ব করেন দেশীয় সাংস্কৃতিক সংসদ, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মো. জিহাদ রায়হান।