১০ অক্টোবর, ২০২৬ ১৫:৩৬ পি এম
দেশীয় সাংস্কৃতিক সংসদ, ঢাকা উত্তর অঞ্চলের উদ্যোগে (৯ অক্টোবর) শুক্রবার ওয়ামী সেন্টারে সকাল ৮ টা থেকে অঞ্চল পরিচালক জনাব রফিকুল হায়দারের সভাপতিত্বে পবিত্র দারসুল কুরআনের মাধ্যমে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিনিধি লিডারশিপ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর অঞ্চলের দেশীয় সাংস্কৃতিক সংসদের প্রধান উপদেষ্ঠা উপাধ্যক্ষ মো: আব্দুর রব। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সংস্কৃতি কমিটির সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ । বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি শিল্পী সাইফুল্লাহ মানছুর।
অতিথি ও আলোচকগণ বলেন সাংস্কৃতিক প্রতিনিধিদের নেতৃত্বের দক্ষতা উন্নয়ন, সাংস্কৃতিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে হবে। কুরআন-সুন্নাহর আলোকে নিজেদের যোগ্য ও আদর্শ সাংস্কৃতিক কর্মী হিসেবে গড়ে তুলে ময়দানে কাজ করতে হবে। আলোচকরা আরও বলেন, সাংস্কৃতিক কার্যক্রম শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের নৈতিকতা, মানবিকতা ও ইতিবাচক চিন্তাধারা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সংগঠনের প্রতিটি কর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংগঠনের আদর্শ ও লক্ষ্য মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি সাংস্কৃতিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে আরো আলোচনা রাখেন ঢাকা উত্তর অঞ্চলের উপদেষ্টা মাওলানা দেলাওয়ার হুসাইন, গাজীপুর মহানগরের প্রধান উপদেষ্টা অধ্যাপক জামাল উদ্দিন, গাজীপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা ড. জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল জেলার উপদেষ্টা মো: আহসান হাবিব মাসুদ, টাঙ্গাইল জেলার উপদেষ্টা মো: আহসান হাবিব মাসুদ, মানিকগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা মাওলানা কামরুল ইসলাম, গাজীপুর মহানগর উপদেষ্টা জনাব আবু সাঈদ মো: ফারুক, গাজীপুর জেলা উপদেষ্টা সফিউদ্দিন সরকার, বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি জনাব আবেদুর রহমান, এছাড়াও দেশীয় সাংস্কৃতিক সংসদের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দেশীয় সাংস্কৃতিক সংসদ ঢাকা উত্তর অঞ্চলের সকল জেলা/মহানগর ও উপজেলা/থানা/পৌরসভার সাংস্কৃতিক প্রতিনিধিবৃন্দ। লিডারশিপ ক্যাম্পে সাংস্কৃতিক কর্মীদের পরিবেশনায় বিভিন্ন নাশিদে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন। তাদের সুমধুর কণ্ঠে পরিবেশিত নাশিদগুলো অংশগ্রহণকারীদের মাঝে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে এবং ক্যাম্পে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক আবহ তৈরি করে। অনুষ্ঠানটি পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন সর্বজনাব আনিসুর রহমান বিশ্বাস, মো ইরফানুল হক, ইকবাল হোসাইন বাদল, মোঃ হুমায়ুন কবির, মনির হোসাইন খান, মোঃ রফিকুল ইসলাম, মমিনুর রহমান সালেহী, মেহেদী হাসান সিরাজ, নকিবুল্লাজ গালিব ও নাজির আহমদ।