৩ অক্টোবর, ২০২৬ ১২:৫২ পি এম
দেশীয় সাংস্কৃতিক সংসদের ঢাকা দক্ষিণ অঞ্চলের কালচারাল লিডারশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর ২০২৬, শুক্রবার, ঢাকার মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে দিনব্যাপী এ প্রোগ্রাম সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ মহানগরীর সাংস্কৃতিক সম্পাদক জনাব মো. জাকির হোসেন। মাওলানা আব্দুল ওয়াহাবের দারসূল কুরআনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন দেশীয় সাংস্কৃতিক সংসদের অফিস সম্পাদক ও ঢাকা দক্ষিণ অঞ্চলের পরিচালক নাট্যকার মনিরুল ইসলাম
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় গবেষনা বিভাগের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব সাইফুল আলম খান মিলন এমপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সমাজসেবক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি সুরকার ও শিল্পী সাইফুল্লাহ মানছুর। লিডারশিপ প্রোগ্রামে সাংস্কৃতিক দায়িত্বশীলদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। সাহিত্য সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা ও পরিচালনা বিষয়ে আলোচনা রাখেন দেশীয়’র সেক্রেটারি ড. মনোয়ারুল ইসলাম। সাহিত্য সংস্কৃতি বিকাশে মিডিয়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তার ওপর আলোচনা করেন কিড্স ক্রিয়েশন টিভির সিইও বাচিকশিল্পী শরীফ বায়জীদ মাহমুদ। এছাড়া একটি সফল অনুষ্ঠান আয়োজনে করণীয় শীর্ষক আলোচনা রাখেন প্যানভিশন টিভির সিইও মাহবুব মুকুল।
এই প্রোগ্রামে ঢাকা দক্ষিণ অঞ্চলের জেলা ও মহানগরীভিত্তিক ৫টি শাখার সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের ১৫০ জন প্রতিনিধি যোগদান করেন। গীতিকার, সুরকার, শিল্পী, নাট্যকার, অভিনেতা, কবি ও সাহিত্যিকদের মিলনমেলায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো প্রোগ্রাম। অনুষ্ঠানে প্রশিক্ষণ বিষয়ক আলোচনার পাশাপাশি হামদ, নাত, দেশাত্মবোধক ও আঞ্চলিক গান পরিবেশন করা হয়। যা সবার কাছে ছিলো বেশ উপভোগ্য।
অনুষ্ঠান বাস্তবায়নে ছিলেন মিডিয়া ও প্রচার সম্পাদক সালমান রিয়াজ, অর্থ সম্পাদক অহিদুর রহমান, দেশীয় সাংস্কৃতিক সংসদের ঢাকা জেলার সাংস্কৃতিক সম্পাদক ও সভাপতি লুৎফর রহমান, নারায়ণগঞ্জ জেলার সাংস্কৃতিক সম্পাদক প্রকৌশলী আব্দুল বাকী, মুন্সিগঞ্জ জেলার সাংস্কৃতিক সম্পাদক ও সভাপতি মাওলানা এ কে এম ইউসুফ, নরসিংদী জেলার সাংস্কৃতিক সম্পাদক ও সভাপতি ওয়ালীউল্লাহ। দেশীয়র নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি গীতিকার-সুরকার ও শিল্পী মনিরুল আলম। দেশীয়র নারায়ণ জেলার সভাপতি শিল্পী ইকবাল হোসেন মঞ্জু, সেক্রেটারি নাট্যনির্মাতা আজিজ হাকীম, দেশীয়র ঢাকার জেলার ইকবাল হোসাইন ইয়ার, দেশীয়'র প্রশিক্ষণ কর্মকর্তা শিল্পী তাওহীদুল ইসলাম, প্রকাশনা কর্মকর্তা কবি ওয়াহেদুজ্জামান আহমেদ