১৭ অক্টোবর, ২০২৬ ১৬:০৭ পি এম
‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’-এর উদ্যোগে ময়মনসিংহ অঞ্চলের দিনব্যাপী ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রাম—২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। দেশীয় সাংস্কৃতিক সংসদের ময়মনসিংহ অঞ্চলের পরিচালক মুয়াজ্জাম হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাহিত্য-সংস্কৃতি কমিটির সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সভাপতি শিল্পী সাইফুল্লাহ মানছুর।
প্রোগ্রামটিতে ময়মনসিংহ অঞ্চলের ছয়টি শাখার জেলা ও থানা পর্যায়ের স্থানীয় সাংস্কৃতিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের ময়মনসিংহ অঞ্চলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য নাজমুল হক সাঈদী, ময়মনসিংহ মহানগরীর প্রধান উপদেষ্টা কামরুল আহসান ইমরুল, ময়মনসিংহ জেলার প্রধান উপদেষ্টা আব্দুল করীম, ময়মনসিংহ জেলার সহকারী উপদেষ্টা ও ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন (এমপি) এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. জাকির হোসেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন বিশিষ্ট গীতিকার, সুরকার ও অভিনেতা মাসুদ রানা। এ ছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কিশোরগঞ্জ জেলার অন্যতম উপদেষ্টা শামসুল আলম সেলিম, ময়মনসিংহ মহানগরীর সাংস্কৃতিক তত্ত্বাবধায়ক ইঞ্জিনিয়ার আব্দুল বারি এবং নেত্রকোনা জেলার সাংস্কৃতিক তত্ত্বাবধায়ক খায়রুল কবির নিয়োগী। দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহ অঞ্চলের জেলা ও থানা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিনিধিরা সাংগঠনিক কার্যক্রম ও সাংস্কৃতিক নেতৃত্ববিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পান।