৫ অগাস্ট, ২০২৬ ১৬:৫৬ পি এম
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ‘লাল জুলাইয়ের গান’ শিরোনামে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অদ্য বেলা ১১.০০টায় জেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমানের নেতৃত্বে ও জেলা সেক্রেটারি হাবীব খানের ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি শহরের সাইফুর রহমান টাউন হল থেকে শুরু হয়ে সারা শহর প্রদক্ষিণ করে পুনরায় টাউন হলে এসে শেষ হয়। এ সময় শিল্পীরা জুলাই শহীদদের স্মরণে জাগরণী ও দ্রোহের গান পরিবেশন করেন, যা শহরে ব্যাপক সাড়া ফেলে। এতে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ সম্পাদক আরিফুজ্জামান রাজ, কণ্ঠশিল্পী কাজী তাহমিদ, এহসানুল হক নাঈমসহ দেশীয় সাংস্কৃতিক সংসদ, হবিগঞ্জ শাখার শিল্পীবৃন্দ।