১ অক্টোবর, ২০২৬ ১০:৩৮ এএম
‘শিল্পী সংগ্রহ অভিযান-২৬’ উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর জেলার উদ্যোগে ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার বিকাল ৩টায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আনিসুর রহমান বিশ্বাস, সভাপতি, দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর জেলা। সভাটি সঞ্চালনা করেন নকিবুল্লাহ গালিব, সেক্রেটারি, দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর জেলা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রফিকুল হায়দার, অঞ্চল তত্ত্বাবধায়ক, দেশীয় সাংস্কৃতিক সংসদ, ঢাকা উত্তর অঞ্চল ও কেন্দ্রীয় দাওয়াহ ও শিল্পীকল্যাণ সম্পাদক। সভায় ‘শিল্পী সংগ্রহ অভিযান-২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় এবং অভিযানকে সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়।