শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম :
  • রমজানকে স্বাগত জানিয়ে সাইমুম শিল্পীগোষ্ঠীর ‘রমজান র‍্যালি ও সাংস্কৃতিক সন্ধ্যা’ সম্পন্ন রমজানকে স্বাগত জানিয়ে সাইমুম শিল্পীগোষ্ঠীর ‘রমজান র‍্যালি ও সাংস্কৃতিক সন্ধ্যা’ সম্পন্ন রমজানে শুরু ‘সেরাদের সেরা – সিজন ৬’ টিভি পর্ব রমজানে শুরু ‘সেরাদের সেরা – সিজন ৬’ টিভি পর্ব সুস্থ সংস্কৃতিই সৎ শাসনের ভিত্তি: ড. মনোয়ারুল ইসলাম সুস্থ সংস্কৃতিই সৎ শাসনের ভিত্তি: ড. মনোয়ারুল ইসলাম স্টল ভাড়া ২৫ শতাংশ কমছে অমর একুশে বইমেলায় স্টল ভাড়া ২৫ শতাংশ কমছে অমর একুশে বইমেলায় ঐতিহ্যবাহী অনুপম সাংস্কৃতিক সংসদরে ২০২৬ সেশনের সেটআপ সম্পন্ন ঐতিহ্যবাহী অনুপম সাংস্কৃতিক সংসদরে ২০২৬ সেশনের সেটআপ সম্পন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নবাব সলিমুল্লাহর কোনো অবদান নেই, এমন একটি প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নবাব সলিমুল্লাহর কোনো অবদান নেই, এমন একটি প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে দেশীয়’র নববর্ষ প্রকাশনা ২০২৬-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত দেশীয়’র নববর্ষ প্রকাশনা ২০২৬-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত অভিনয় ছেড়ে নেকাবে ফিরলেন শিশুশিল্পী লুবাবা অভিনয় ছেড়ে নেকাবে ফিরলেন শিশুশিল্পী লুবাবা চিরবিপ্লবী শরীফ ওসমান হাদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক চিরবিপ্লবী শরীফ ওসমান হাদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক তাইরান লেখক সম্মাননা-২০২৫ পাচ্ছেন যারা তাইরান লেখক সম্মাননা-২০২৫ পাচ্ছেন যারা
  • রমজানকে স্বাগত জানিয়ে সাইমুম শিল্পীগোষ্ঠীর ‘রমজান র‍্যালি ও সাংস্কৃতিক সন্ধ্যা’ সম্পন্ন

    নিউজ ডেস্ক

    ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৪৭ এএম

    রমজানকে স্বাগত জানিয়ে সাইমুম শিল্পীগোষ্ঠীর ‘রমজান র‍্যালি ও সাংস্কৃতিক সন্ধ্যা’ সম্পন্ন

    বর্ণাঢ্য র‍্যালি ও রমজানের গানের মূর্ছনায় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানাল দেশের ঐতিহ্যবাহী জাতীয় সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠী। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শাহবাগস্থ জাতীয় জাদুঘর প্রাঙ্গণ পর্যন্ত এই ‘রমজান র‍্যালি’ অনুষ্ঠিত হয় এবং র‍্যালি শেষে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

    পবিত্র রমজান মাসের আগমনকে সামনে রেখে বাংলাদেশের মুসলমানদের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও ধর্মীয় ভাবগাম্ভীর্য তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। বাদ মাগরিব ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়। র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে সেখানে একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সাংস্কৃতিক সন্ধ্যায় সাইমুম শিল্পীগোষ্ঠীর শিল্পীরা মাহে রমজানের জনপ্রিয় সব ইসলামী সংগীত পরিবেশন করেন। এ সময় উপস্থিত শ্রোতা ও সাধারণ মানুষের মাঝে রমজানের পবিত্রতা রক্ষায় বিশেষ সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়। অনুষ্ঠানে সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিচালক জাহিদুল ইসলাম বলেন, "রমজানের পবিত্রতা ও মহিমা ছড়িয়ে দিতে সাইমুম শিল্পীগোষ্ঠী প্রতিবছরের ন্যায় এবারও আয়োজন করেছে বর্ণাঢ্য এই র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যা মুসলিম উম্মাহর ইবাদত ও সংস্কৃতির এই শ্রেষ্ঠ মাসকে বাংলাদেশের মানুষের মাঝেও স্মরণীয় করে রাখে।"

    উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি ও সাইমুমের সাবেক পরিচালক সাইফুল্লাহ মানছুর, শরীফ বায়েজিদ মাহমুদ, আকরাম মুজাহিদ, এবিএম নোমান, আতিক তাশরীফসহ সাইমুমের অন্যান্য পরিচালক ও শিল্পীবৃন্দ এবং সসাস এর সম্মানিত নির্বাহী পরিচালক হাফেজ আবু মুসা। এছাড়াও বর্তমান দায়িত্বশীলবৃন্দ, শিশু-কিশোর শিল্পীবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।


    মাহে রমজানকে স্বাগত জানিয়ে রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশনের বর্ণাঢ্য র‌্যালি সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    মাহে রমজানকে স্বাগত জানিয়ে রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশনের বর্ণাঢ্য র‌্যালি

    রমজানকে স্বাগত জানিয়ে সাইমুম শিল্পীগোষ্ঠীর ‘রমজান র‍্যালি ও সাংস্কৃতিক সন্ধ্যা’ সম্পন্ন সাংস্কৃৃতিক অনুষ্ঠান

    রমজানকে স্বাগত জানিয়ে সাইমুম শিল্পীগোষ্ঠীর ‘রমজান র‍্যালি ও সাংস্কৃতিক সন্ধ্যা’ সম্পন্ন

    রমজানে শুরু ‘সেরাদের সেরা – সিজন ৬’ টিভি পর্ব সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    রমজানে শুরু ‘সেরাদের সেরা – সিজন ৬’ টিভি পর্ব

    সুস্থ সংস্কৃতিই সৎ শাসনের ভিত্তি: ড. মনোয়ারুল ইসলাম চট্টগ্রাম

    সুস্থ সংস্কৃতিই সৎ শাসনের ভিত্তি: ড. মনোয়ারুল ইসলাম

    স্টল ভাড়া ২৫ শতাংশ কমছে অমর একুশে বইমেলায় বইমেলা

    স্টল ভাড়া ২৫ শতাংশ কমছে অমর একুশে বইমেলায়

    জিনিয়াস কিডস ২০২৬ সিজন-৩: ঢাকা মহানগরী সিলেকশন রাউন্ড সম্পন্ন কুইজ

    জিনিয়াস কিডস ২০২৬ সিজন-৩: ঢাকা মহানগরী সিলেকশন রাউন্ড সম্পন্ন

    ঐতিহ্যবাহী অনুপম সাংস্কৃতিক সংসদরে ২০২৬ সেশনের সেটআপ সম্পন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    ঐতিহ্যবাহী অনুপম সাংস্কৃতিক সংসদরে ২০২৬ সেশনের সেটআপ সম্পন্ন

     ‘জিনিয়াস কিডস ২০২৬’ সিজন-৩ এর বিভাগীয় রাউন্ডের অডিশন শুরু কুইজ

    ‘জিনিয়াস কিডস ২০২৬’ সিজন-৩ এর বিভাগীয় রাউন্ডের অডিশন শুরু

    ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নবাব সলিমুল্লাহর কোনো অবদান নেই, এমন একটি প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে বিশ্ববিদ্যালয়

    ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নবাব সলিমুল্লাহর কোনো অবদান নেই, এমন একটি প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে

    গাজীপুরে পিঠা উৎসব ও সাংস্কৃতিক উপলব্ধি ঢাকা

    গাজীপুরে পিঠা উৎসব ও সাংস্কৃতিক উপলব্ধি