১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:৪৩ পি এম
পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ আয়োজন হিসেবে শুরু হচ্ছে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা “সেরাদের সেরা – সিজন ৬”-এর টেলিভিশন পর্ব। পহেলা রমজান থেকে নিয়মিত সম্প্রচারিত হবে এই আয়োজন। প্রতিদিন রমজান মাসে দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি প্রচারিত হবে Channel 9-এর পর্দায়। আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতার সেরা প্রতিভাদের নিয়ে সাজানো এই পর্ব দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে।
এছাড়াও একই সময়ে অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করা হবে সম্বনিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর অফিসিয়াল ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে। ফলে টেলিভিশনের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও দর্শকরা উপভোগ করতে পারবেন প্রতিযোগিতার জমজমাট পরিবেশনা। রমজানজুড়ে এই বিশেষ সাংস্কৃতিক আয়োজনে দর্শকদের অংশগ্রহণ ও আগ্রহ থাকবে বলেও আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।