সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  • দেশীয়’র আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হবে নাতে রাসূল (সা.) ও কাওয়ালী সন্ধ্যা দেশীয়’র আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হবে নাতে রাসূল (সা.) ও কাওয়ালী সন্ধ্যা দেশীয়’র উদ্যোগে সাংস্কৃতিক প্রশিক্ষণ কর্মশালা ‘লেখালেখি’ আয়োজন দেশীয়’র উদ্যোগে সাংস্কৃতিক প্রশিক্ষণ কর্মশালা ‘লেখালেখি’ আয়োজন দেশীয়’র উদ্যোগে নাতে রাসূল (সা.) প্রতিযোগিতা, থাকছে দেড় লাখ টাকা পুরস্কার দেশীয়’র উদ্যোগে নাতে রাসূল (সা.) প্রতিযোগিতা, থাকছে দেড় লাখ টাকা পুরস্কার কনটেন্ট ক্রিয়েটর, লেখক ও প্রকাশকদের অধিকার সুরক্ষা নিয়ে দেশীয়'র সেমিনার কনটেন্ট ক্রিয়েটর, লেখক ও প্রকাশকদের অধিকার সুরক্ষা নিয়ে দেশীয়'র সেমিনার কবি আরিফ হোসেন সবুজ জুলাইকে বাংলাদেশের মুক্তির স্মারক হিসেবে চিহ্নিত করেছেন কবি আরিফ হোসেন সবুজ জুলাইকে বাংলাদেশের মুক্তির স্মারক হিসেবে চিহ্নিত করেছেন নরসিংদীতে দেশীয়’র সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত নরসিংদীতে দেশীয়’র সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত হবিগঞ্জে ‘লাল জুলাইয়ের গান’ শিরোনামে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান হবিগঞ্জে ‘লাল জুলাইয়ের গান’ শিরোনামে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান দেশীয়, বগুড়া মহানগর শাখার সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশীয়, বগুড়া মহানগর শাখার সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত জুলাইয়ের কবিতা জুলাইয়ের কবিতা কবি আল মুজাহিদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক  কবি আল মুজাহিদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক 
  • দেশীয়’র নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যায়

    কবি শরীফ আবদুল গোফরানের ‘জোসনা মাখা রাত্রি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

    নিউজ ডেস্ক

    ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩০ এএম

    কবি শরীফ আবদুল গোফরানের ‘জোসনা মাখা রাত্রি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

    জাতীয় সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’ আয়োজিত নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যায় কবি ও শিশু সাহিত্যিক শরীফ আবদুল গোফরানের নতুন গ্রন্থ ‘জোসনা মাখা রাত্রি’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

    অনুষ্ঠানে কবি শরীফ আবদুল গোফরানের নতুন গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের অন্যতম উপদেষ্টা, লেখক ও গবেষক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, জাতীয় সংসদের সম্মানিত এমপি নুরুল ইসলাম বুলবুল, অধ্যাপক মুক্তার আলী, দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি শিল্পী সাইফুল্লাহ মানছুর, সেক্রেটারি ড. মনোয়ারুল ইসলাম, গীতিকার ও সুরকার ওস্তাদ তাফাজ্জল হোসাইন খান, কবি জাকির আবু জাফর, ড. কামরুল হাসান, বাচিকশিল্পী শরীফ বায়জীদ মাহমুদ, মাহবুব মুকুল, আবেদুর রহমান খান, ইব্রাহিম বাহারী, ইব্রাহিম মন্ডল, মনিরুল ইসলাম ও অহিদ সালিম প্রমুখ।

    নাতে রাসূল পরিবেশন, কাওয়ালী ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সাহিত্য-সংস্কৃতিপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    কবি শরীফ আবদুল গোফরান ১৯৫৫ সালের ৪ এপ্রিল কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার মুরগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মৌলভী কেরামত আলী এবং মাতার নাম বেগম মরিয়ম। তিনি মূলত একজন শিশু সাহিত্যিক। তাঁর রচিত ও প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২৬টি।

    সাংবাদিকতার মধ্য দিয়ে কবি শরীফ আবদুল গোফরানের কর্মজীবন শুরু হয়। ১৯৭৯ সাল থেকে প্রায় ৪০ বছর তিনি মাসিক ‘ফুলকুঁড়ি’ পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দৈনিক সংগ্রাম-এর সহ-সম্পাদক এবং পত্রিকাটির ‘শাহীন শিবির’ পাতার পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত লেখালেখি করছেন।

    সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনেও তাঁর রয়েছে দীর্ঘদিনের সক্রিয় সম্পৃক্ততা। বর্তমানে তিনি কবিতা বাংলাদেশের সহ-সভাপতি, বাংলাদেশ কালচারাল একাডেমির নির্বাহী সদস্য এবং বাংলা সাহিত্য পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির জীবনসদস্যও।

    সাংবাদিকতা ও পেশাজীবী সংগঠনের সঙ্গেও তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। তিনি জাতীয় প্রেসক্লাবের জীবনসদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য এবং ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্য। এছাড়া ডিইউজের তিনটি সেশনে নির্বাহী পরিষদের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

    সাহিত্য, সাংবাদিকতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ কবি শরীফ আবদুল গোফরান বিভিন্ন পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—শব্দশীলন একাডেমি পুরস্কার, বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি কেন্দ্র সাহিত্য পুরস্কার, নাঙ্গলকোট নজরুল সংসদ সাহিত্য পুরস্কার, নবাবজাদা সৈয়দ হাসান আলী সিএনসি পদক, কবি আল মাহমুদ পদক, ঢাকাস্থ নাঙ্গলকোট ফোরাম সাহিত্য পুরস্কার, ঢাকাস্থ নাঙ্গলকোট ছাত্র ফোরাম সংবর্ধনা-২০১৪, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল পদক, বাংলাদেশ কালচারাল একাডেমি পুরস্কার এবং ফুলকুঁড়ি পত্রিকা সম্মাননা-২০২৩।

    ‘জোসনা মাখা রাত্রি’ গ্রন্থের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে কবি শরীফ আবদুল গোফরানের সাহিত্যকর্মের ভাণ্ডারে যুক্ত হলো আরও একটি নতুন গ্রন্থ। সাহিত্য ও সংস্কৃতিচর্চায় তাঁর দীর্ঘ পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা।

     


    কবি শরীফ আবদুল গোফরানের ‘জোসনা মাখা রাত্রি’ গ্রন্থের মোড়ক উন্মোচন সাহিত্যিক

    কবি শরীফ আবদুল গোফরানের ‘জোসনা মাখা রাত্রি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

    দেশীয়’র আয়োজনে নাতে রাসূল (সা.) ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত সাংস্কৃৃতিক অনুষ্ঠান

    দেশীয়’র আয়োজনে নাতে রাসূল (সা.) ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত

    দেশীয়’র আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হবে নাতে রাসূল (সা.) ও কাওয়ালী সন্ধ্যা সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয়’র আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হবে নাতে রাসূল (সা.) ও কাওয়ালী সন্ধ্যা

    দেশীয় সাংস্কৃতিক সংসদের মাসিক সেক্রেটারিয়েট মিটিং অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদের মাসিক সেক্রেটারিয়েট মিটিং অনুষ্ঠিত

    কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

    ‘শামসুদ্দীন ইলিয়াস শাহ ও বাঙালি মুসলমানদের আত্মাপরিচয়’ বিষয়ক সিম্পোজিয়াম সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    ‘শামসুদ্দীন ইলিয়াস শাহ ও বাঙালি মুসলমানদের আত্মাপরিচয়’ বিষয়ক সিম্পোজিয়াম

    দেশীয়’র উদ্যোগে সাংস্কৃতিক প্রশিক্ষণ কর্মশালা ‘লেখালেখি’ আয়োজন কর্মশালা

    দেশীয়’র উদ্যোগে সাংস্কৃতিক প্রশিক্ষণ কর্মশালা ‘লেখালেখি’ আয়োজন

    দেশীয়’র উদ্যোগে নাতে রাসূল (সা.) প্রতিযোগিতা, থাকছে দেড় লাখ টাকা পুরস্কার প্রতিযোগিতা

    দেশীয়’র উদ্যোগে নাতে রাসূল (সা.) প্রতিযোগিতা, থাকছে দেড় লাখ টাকা পুরস্কার

    কনটেন্ট ক্রিয়েটর, লেখক ও প্রকাশকদের অধিকার সুরক্ষা নিয়ে দেশীয়'র সেমিনার ঢাকা

    কনটেন্ট ক্রিয়েটর, লেখক ও প্রকাশকদের অধিকার সুরক্ষা নিয়ে দেশীয়'র সেমিনার

    কবি আরিফ হোসেন সবুজ জুলাইকে বাংলাদেশের মুক্তির স্মারক হিসেবে চিহ্নিত করেছেন সাহিত্যিক

    কবি আরিফ হোসেন সবুজ জুলাইকে বাংলাদেশের মুক্তির স্মারক হিসেবে চিহ্নিত করেছেন