রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  • দেশীয় চট্টগ্রাম মহানগরের শিল্পী সমাবেশ সম্পন্ন দেশীয় চট্টগ্রাম মহানগরের শিল্পী সমাবেশ সম্পন্ন দেশীয় সাংস্কৃতিক সংসদের মাসিক সেক্রেটারিয়েট মিটিং অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদের মাসিক সেক্রেটারিয়েট মিটিং অনুষ্ঠিত দেশীয় যশোর-কুষ্টিয়া অঞ্চলের ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠিত দেশীয় যশোর-কুষ্টিয়া অঞ্চলের ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠিত দেশীয়র আয়োজনে গান সুরারোপ কর্মশালা সম্পন্ন, সেরা ১০ সুরকারের নাম ঘোষণা দেশীয়র আয়োজনে গান সুরারোপ কর্মশালা সম্পন্ন, সেরা ১০ সুরকারের নাম ঘোষণা নরসিংদীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের শিল্পী সমাবেশ অনুষ্ঠিত নরসিংদীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের শিল্পী সমাবেশ অনুষ্ঠিত ঝালকাঠিতে দেশীয় সাংস্কৃতিক সংসদের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ঝালকাঠিতে দেশীয় সাংস্কৃতিক সংসদের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 'সাংস্কৃতিক পরিবেশনে ইসলামী মূল্যবোধকে হৃদয়গ্রাহী করে তুলতে হবে' 'সাংস্কৃতিক পরিবেশনে ইসলামী মূল্যবোধকে হৃদয়গ্রাহী করে তুলতে হবে' সমাজ পরিবর্তনে সাহিত্য-সংস্কৃতির কর্মীদেরই নেতৃত্ব দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার সমাজ পরিবর্তনে সাহিত্য-সংস্কৃতির কর্মীদেরই নেতৃত্ব দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া অঞ্চলের ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রাম ২০২৬’ অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া অঞ্চলের ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রাম ২০২৬’ অনুষ্ঠিত দেশীয় রাজশাহী জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি পালিত হয়। দেশীয় রাজশাহী জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি পালিত হয়।
  • দেশীয় চট্টগ্রাম মহানগরের শিল্পী সমাবেশ সম্পন্ন

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ নভেম্বর, ২০২৬ ১০:৩০ এএম

    দেশীয় চট্টগ্রাম মহানগরের শিল্পী সমাবেশ সম্পন্ন

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শিল্পী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সেলিম জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা পরিকল্পনাবিদ মুহাম্মদ নজরুল ইসলাম। দেশীয় মহানগরের অফিস সম্পাদক মুহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি শিল্পী সাইফুল্লাহ মানছুর। এতে বিশেষ অতিথি ছিলেন দেশীয় চট্টগ্রামের উপদেষ্টা সাংবাদিক মোহাম্মদ উল্লাহ, সুরকার ও গীতিকার অধ্যক্ষ চৌধুরী আব্দুল হালিম, সাহিত্যিক প্রফেসর আব্দুজ জাহের, সম্পাদক অধ্যাপক জাফর উল্লাহ, ম্যাসেজ কালচারাল গ্রুপ ইউকের সাবেক সেক্রেটারি মুহিব রহমানী ও কবি আবু বকর খান।

    প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনাবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, দেশ ও মানবতার সার্বিক স্বার্থে সংস্কৃতিচর্চা সময়ের দাবি। আমাদের সংস্কৃতিচর্চা যেন শিরকমুক্ত ও তাওহিদভিত্তিক হয়, সে বিষয়ে বিশেষ দৃষ্টি দিতে হবে। তিনি আরও বলেন, আমাদের সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মানুষকে সৃষ্টির মুখাপেক্ষিতা থেকে স্রষ্টার দিকে ধাবিত করার কৌশল তৈরি করতে হবে। প্রধান আলোচকের বক্তব্যে দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি শিল্পী সাইফুল্লাহ মানছুর বলেন, সুরের যে নেয়ামত আল্লাহ তাআলা আমাদের দান করেছেন, তার যথাযথ যত্ন নিতে হবে। পুরোনো দিনের গানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, কবি মতিউর রহমান মল্লিকের লেখাগুলো আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।

    তিনি আরও বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর হিজরতের পর মদিনায় তাঁকে স্বাগত জানানো হয়েছিল সম্মিলিত সংগীত পরিবেশনের মাধ্যমে, যা আমাদের সাংস্কৃতিক অঙ্গনের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। আমাদের সব কাজ হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। একই সঙ্গে প্রদর্শনেচ্ছা পরিহার করে সংগঠনের কার্যক্রম পরিচালনায় আর্থিক সহযোগিতার ক্ষেত্রেও আন্তরিক হতে হবে। সভাপতির বক্তব্যে সেলিম জামান বলেন, আজকের সমাবেশে শিল্পীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আগামী সেশনের জন্য একটি মাইলফলক ও প্রেরণা হয়ে থাকবে বলে আমি আশাবাদী। চট্টগ্রাম মহানগরীতে সুস্থ ধারার সাংস্কৃতিক তৎপরতাকে আরও বেগবান করার লক্ষ্যে আমাদের সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করতে হবে। বিশেষ আলোচকের বক্তব্যে সাংবাদিক মোহাম্মদ উল্লাহ বলেন, অপসংস্কৃতি মোকাবিলায় ইসলামী সংস্কৃতির চর্চা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশীয় সাংস্কৃতিক সংসদ সেই দায়িত্ব পালন করে যাচ্ছে। এ জন্য সংগঠনের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

    অধ্যক্ষ ড. চৌধুরী আব্দুল হালিম সাংস্কৃতিক অঙ্গনে শিল্পীদের ধরে রাখতে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার এবং আইপি টেলিভিশন প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণের পরামর্শ দেন। প্রফেসর আব্দুজ জাহের বলেন, সাহিত্য অঙ্গনকে সমৃদ্ধ ও সুশোভিত করে তুলতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশীয় চট্টগ্রাম মহানগর সেক্রেটারি কবি আব্দুল গফুরের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন সেক্রেটারিয়েট সদস্য সাংবাদিক সাইফুদ্দিন, শিল্পী শাহেদুল করিম খান, অধ্যক্ষ আরিফ বিল্লাহ, মোবারক হোসেন, জাকির হোসাইন, কর্ণফুলী থিয়েটারের সভাপতি হোসনে মুরাদ তারিফ, জোন দায়িত্বশীল শিল্পী আব্দুশ শাকুর, সাইদুল ইসলাম, রহমত উল্লাহ, সাংবাদিক ইমরান সোহেল প্রমুখ। সমাবেশে সংগীত পরিবেশন করেন সাগরিকা জোন, উদয়ন জোন, নিহারীকা জোন, তিতুমীর জোন, দিগন্ত জোন এবং চট্টগ্রাম সংগীত কেন্দ্রের শিল্পীরা।


    দেশীয় চট্টগ্রাম মহানগরের শিল্পী সমাবেশ সম্পন্ন চট্টগ্রাম

    দেশীয় চট্টগ্রাম মহানগরের শিল্পী সমাবেশ সম্পন্ন

    দেশীয় সাংস্কৃতিক সংসদের মাসিক সেক্রেটারিয়েট মিটিং অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদের মাসিক সেক্রেটারিয়েট মিটিং অনুষ্ঠিত

    দেশীয় যশোর-কুষ্টিয়া অঞ্চলের ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠিত কর্মশালা

    দেশীয় যশোর-কুষ্টিয়া অঞ্চলের ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠিত

    দেশীয়র আয়োজনে গান সুরারোপ কর্মশালা সম্পন্ন, সেরা ১০ সুরকারের নাম ঘোষণা কর্মশালা

    দেশীয়র আয়োজনে গান সুরারোপ কর্মশালা সম্পন্ন, সেরা ১০ সুরকারের নাম ঘোষণা

    নরসিংদীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের শিল্পী সমাবেশ অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    নরসিংদীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের শিল্পী সমাবেশ অনুষ্ঠিত

    ঝালকাঠিতে দেশীয় সাংস্কৃতিক সংসদের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বরিশাল

    ঝালকাঠিতে দেশীয় সাংস্কৃতিক সংসদের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

    'সাংস্কৃতিক পরিবেশনে ইসলামী মূল্যবোধকে হৃদয়গ্রাহী করে তুলতে হবে' কর্মশালা

    'সাংস্কৃতিক পরিবেশনে ইসলামী মূল্যবোধকে হৃদয়গ্রাহী করে তুলতে হবে'

    সমাজ পরিবর্তনে সাহিত্য-সংস্কৃতির কর্মীদেরই নেতৃত্ব দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার কর্মশালা

    সমাজ পরিবর্তনে সাহিত্য-সংস্কৃতির কর্মীদেরই নেতৃত্ব দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, ফরিদপুর অঞ্চলের ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রাম ২০২৬’ অনুষ্ঠিত ঢাকা

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, ফরিদপুর অঞ্চলের ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রাম ২০২৬’ অনুষ্ঠিত

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া অঞ্চলের ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রাম ২০২৬’ অনুষ্ঠিত কর্মশালা

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া অঞ্চলের ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রাম ২০২৬’ অনুষ্ঠিত