১৪ নভেম্বর, ২০২৬ ১৪:১৪ পি এম
সাহিত্য-সংস্কৃতির কর্মীদের সমাজ পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার । তিনি বলেন, সমাজের ইতিবাচক পরিবর্তন ও আদর্শভিত্তিক রাষ্ট্র গঠনে সাহিত্য-সংস্কৃতির কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । এজন্য তাদের নিজেদের যোগ্যতা, নেতৃত্বের দক্ষতা, নৈতিকতা ও সাংগঠনিক সক্ষমতা বাড়াতে হবে। সাংস্কৃতিক অঙ্গনে সুস্থ ধারার চর্চা বিকাশের পাশাপাশি মানুষের চিন্তা, মূল্যবোধ ও জীবনবোধ গঠনে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে । জাতীয় সাহিত্য সাংস্কৃতিক সংগঠন ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’ এর উদ্যোগে ঢাকা মহানগর ও পেশাজীবী অঞ্চলের ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রাম ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এব কথা বলেন তিনি । ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার, রাজধানী ঢাকার মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয় । দেশীয় সাংস্কৃতিক সংসদ’ এর সেক্রেটারী ড. মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কুরআনুল কারীম থেকে দারস পেশ করেন দেশীয়’র অন্যতম উপদেষ্টা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন ।
প্রধান অতিথির আলোচনায় সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, নেতৃত্ব মানে শুধু দায়িত্ব গ্রহণ নয়, বরং মানুষের কল্যাণে কাজ করা এবং সমাজকে সঠিক পথে পরিচালিত করার সক্ষমতা অর্জন করা । সাহিত্য-সংস্কৃতির কর্মীদের আদর্শ, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে একটি ইতিবাচক সামাজিক পরিবর্তনের আন্দোলন গড়ে তুলতে হবে । লিডারশীপ প্রোগ্রামে বিষয়ভিত্তিক আলোচনা রাখেন কেন্দ্রীয় সাহিত্য সংস্কৃতি কমিটির সভাপতি এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, ঢাকা মহানগরী দক্ষিণের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব দেলাওয়ার হোসেন, দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি সুরকার ও শিল্পী সাইফুল্লাহ মানছুর, লেখক-প্রকাশক কেন্দ্রের সহসভাপতি ড. ইকবাল কবীর মোহন ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগরী উত্তরের আমির মো: সেলিম উদ্দিন, বাংলাদেশ সঙ্গীত কেন্দ্রের সভাপতি শিল্পী তাফাজ্জল হোসাইন খান, কবিতা বাংলাদেশ-এর সহসভাপতি কবি মোশাররফ হোসেন খান, বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সভাপতি কার্টুনিস্ট ইব্রাহীম মণ্ডল, বাংলাদেশ আবৃত্তি মঞ্চের আহ্বায়ক শরীফ বায়জীদ মাহমুদ, বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান ও সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি মাহবুব মুকুল । লিডারশিপ প্রোগ্রামটিতে ঢাকার দুটি মহানগর শাখা এবং পেশাজীবী শাখার আড়াই শতাধিক সাহিত্য সাংস্কৃতিক প্রতিনিধির অংশগ্রহণ করেন । প্রশিক্ষণ আলোচনার পাশাপাশি শিল্পী ও আবৃত্তিকারদের পরিবেশনায় প্রোগ্রামটি একটি সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয় ।