১৮ নভেম্বর, ২০২৬ ১৫:৫১ পি এম
জাতীয় সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে আয়োজিত ‘গান সুরারোপ কর্মশালা ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। মাসব্যাপী ৮টি ক্লাসের মাধ্যমে পরিচালিত এ কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে নবীন-প্রবীণ সংস্কৃতিকর্মী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিটি ক্লাস শেষে শিক্ষার্থীরা নিজেদের সুরারোপ করা গান জমা দেন। জমাকৃত সুরের মূল্যায়নের ভিত্তিতে সমাপনী পর্বে সেরা ১০ জন সুরকারের নাম ঘোষণা করা হয়।
ঘোষিত সেরা ১০ সুরকার হলেন— কাজী তাবাসসুম (১ম), মো. জান্নাতুল ফেরদৌস (২য়), শরীফ আহমেদ (৩য়), মাহমুদ নাইস (৪র্থ), শামীমা রহমান (৫ম), জোবায়ের হোসাইন (৬ষ্ঠ), খায়রুল ইসলাম (৭ম), রাইসুল ইসলাম আসাদ (৮ম), নুরুন্নাহার খানম নীরু (৯ম) এবং ওমর ফারুক (১০ম)। নতুন সুরকার তৈরির পাশাপাশি সৃজনশীল সংগীতচর্চার বিকাশে এ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা আয়োজকদের।