বুধবার, ২২ জুলাই ২০২৬
শিরোনাম :
  • জুলাইয়ের কবিতা জুলাইয়ের কবিতা কবি আল মুজাহিদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক  কবি আল মুজাহিদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক  কলকাতায় অভিনেতা মোশারফ করিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের! কলকাতায় অভিনেতা মোশারফ করিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের! দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ অনুষ্ঠিত জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত ঢাবির শিক্ষার্থী শিল্পী সালমান খানের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পী ঢাবির শিক্ষার্থী শিল্পী সালমান খানের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পী
  • দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের ‘আঁরার বৈশাখ’ অনুষ্ঠান সম্পন্ন

    ১৫ এপ্রিল, ২০২৬ ১৬:৫৬ পি এম

    দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের ‘আঁরার বৈশাখ’ অনুষ্ঠান সম্পন্ন

    পশ্চিমা অপসংস্কৃতির বিপরীতে দেশীয় ঐতিহ্য ও শুদ্ধ সাংস্কৃতিক ধারার বিকাশে বাংলা নববর্ষ উপলক্ষে “আঁরার বৈশাখ” শীর্ষক এক মনোজ্ঞ বৈশাখী অনুষ্ঠানের আয়োজন করে দেশীয় সাংস্কৃতিক সংসদ, চট্টগ্রাম মহানগর।
    সংগঠনের সভাপতি জনাব সেলিম জামানের সভাপতিত্বে গত ১৪ এপ্রিল বিকেলে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতের মনোরম পরিবেশে এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।
    সমুদ্রের গর্জন ঢেউ, পশ্চিম দিগন্তে হেলে পড়া বৈশাখী সূর্যের মায়াবী আলো, আর সাগর-বাতাসের স্নিগ্ধ স্পর্শ—সব মিলিয়ে যেন এক অপূর্ব আবহ তৈরি করে অনুষ্ঠানস্থলে। শিল্পীদের প্রাণবন্ত কণ্ঠে সুরের মূর্ছনায় পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণোচ্ছল ও পুলকিত।
    অনুষ্ঠানজুড়ে দর্শকদের মুগ্ধতায় আবদ্ধ রাখে শিল্পী আব্দুস শাকুরের নেতৃত্বে চট্টলা গানের দলের পরিবেশনা এবং বিশিষ্ট নাট্যকার হোসনে মুরাদ তারিফের নির্দেশনায় কর্ণফুলী থিয়েটারের শিল্পীদের বাস্তবধর্মী নাটিকা।
    উদ্বোধনী বক্তব্যে সভাপতি জনাব সেলিম জামান বলেন, দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগর মূলত একটি আদর্শভিত্তিক সংগঠন, যা সুস্থ সাংস্কৃতিক চর্চা ও মূল্যবোধের বিকাশে নিবেদিত। “স্বর্ণালি সম্ভারে জীবন সাজাই”—এই শ্লোগানকে ধারণ করে সংগঠনটি নগরজুড়ে ধারাবাহিকভাবে সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মহিউদ্দিন, মাওলানা বেলাল হাসান, যায়নুল উলুমের সুপার মাওলানা মুহাম্মদ ইউছুফ, মাওলানা আনোয়ারুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আবু হানিফ মোল্লা, জনাব ছালেহ নূর, শ্রমিক নেতা হারুনুর রশীদ এবং আনোয়ার হোসেন।
    এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর, সহ-সেক্রেটারি গোলাম মুস্তফা, সেক্রেটারিয়েট সদস্য মাওলানা এনামুল হক, অধ্যক্ষ আরিফ বিল্লাহ, জোন পরিচালক রহমত উল্লাহ, জনাব সাইদুল ইসলামসহ আরও অনেকে।


    দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে পথশিশুদের মাঝে মৌসুমি ফল বিতরণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে পথশিশুদের মাঝে মৌসুমি ফল বিতরণ

    নাট্যকার ডা. আবু হেনা আবিদ জাফর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল চলচ্চিত্রজন

    নাট্যকার ডা. আবু হেনা আবিদ জাফর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

    ‘বিদ্রোহের স্বরলিপি’নজরুল জয়ন্তী উৎসব অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    ‘বিদ্রোহের স্বরলিপি’নজরুল জয়ন্তী উৎসব অনুষ্ঠিত

    বাংলার মৃত্তিকার কবি আল মুজাহিদী স্মরণসভা অনুষ্ঠিত সাহিত্যিক

    বাংলার মৃত্তিকার কবি আল মুজাহিদী স্মরণসভা অনুষ্ঠিত

    দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারিয়েটদের নিয়ে  কালচারাল লিডারশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারিয়েটদের নিয়ে কালচারাল লিডারশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত

    জুলাইয়ের কবিতা কবিতা

    জুলাইয়ের কবিতা

    স্বাধীনতার কবিতা কবিতা

    স্বাধীনতার কবিতা

    জুলাইয়ের কবিতা কবিতা

    জুলাইয়ের কবিতা

    জুলাইয়ের কবিতা কবিতা

    জুলাইয়ের কবিতা

    জাগরণী দেশাত্মবোধক কবিতা কবিতা

    জাগরণী দেশাত্মবোধক কবিতা