২৬ নভেম্বর, ২০২৬ ১৫:৩৮ পি এম
দেশীয় সাংস্কৃতিক সংসদের নিয়মিত মাসিক সেক্রেটারিয়েট মিটিং অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর বুধবার বিকাল ৪টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ মিটিং পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি শিল্পী সাইফুল্লাহ মানছুরের সভাপতিত্বে মিটিংয়ে উপস্থিত ছিলেন সেক্রেটারি ড. মনোয়ারুল ইসলাম, আবৃত্তি সম্পাদক শরীফ বায়জীদ মাহমুদ, অফিস সম্পাদক মনিরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সঙ্গীত কেন্দ্রের সভাপতি, বিশিষ্ট গীতিকার সুরকার ওস্তাদ তাফাজ্জল হোসাইন খান এবং ম্যাসেজ কালচারাল গ্রুপ ইউকের সাবেক সেক্রেটারি মুহিব রহমানী। মিটিংয়ে সংগঠনের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং সাংস্কৃতিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপস্থিত সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে তাঁদের মূল্যবান মতামত ও গঠনমূলক পরামর্শ তুলে ধরেন। সকলের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে দেশীয় সাংস্কৃতিক সংসদের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে মিটিংয়ের কার্যক্রম সম্পন্ন হয়।