২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৪৬ এএম
অমর একুশে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২১ ফেব্রুয়ারি বিকেলে সিটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি মাহবুব মুকুল। এসএসকে'র সেক্রেটারি আল্লামা ইকবাল'র উপস্থাপনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি অধ্যাপক সাইফুল্লাহ মানসুর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জোন পরিচালক আমিনুর রহমান।
উপস্থিত ছিলেন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সহকারী সেক্রেটারি আব্দুর রহমান, এম এ তাওহিদ ও নির্বাহী সদস্যবৃন্দ। সঙ্গীত পরিবেশন করেন মহানগর শিল্পীগোষ্ঠী।