শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  • জুলাইয়ের কবিতা জুলাইয়ের কবিতা কবি আল মুজাহিদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক  কবি আল মুজাহিদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক  কলকাতায় অভিনেতা মোশারফ করিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের! কলকাতায় অভিনেতা মোশারফ করিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের! দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ অনুষ্ঠিত জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত ঢাবির শিক্ষার্থী শিল্পী সালমান খানের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পী ঢাবির শিক্ষার্থী শিল্পী সালমান খানের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পী
  • নীলফামারীতে নীসাসের দিনব্যাপী সাংস্কৃতিক কর্মশালা ২০২৫ অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ অগাস্ট, ২০২৫ ১৬:১৪ পি এম

    নীলফামারীতে নীসাসের দিনব্যাপী সাংস্কৃতিক কর্মশালা ২০২৫ অনুষ্ঠিত

    নীলফামারীর ঐতিহাবাহী সাংস্কৃতিক সংগঠন নীলাঞ্চল সাংস্কৃতিক সংসদ (নীসাস)-এর দিনব্যাপী সাংস্কৃতিক কর্মশালা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ মে ২০২৫ নীসাস, নীলফামারী জেলা মশিউর রহমান ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে দিনব্যাপী এ সাংস্কৃতিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নীলাঞ্চল সাংস্কৃতিক সংসদের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

    উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও সমাজসেবক ডক্টর মো: খায়রুল আনাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলাঞ্চলের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আন্তাজুল ইসলাম, জেলার বিভাগীয় সাংস্কৃতিক সম্পাদক জনাব সাদের হোসেন।

    কর্মশালায় সংগীতের আদ্যপান্ত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ সংগীত কেন্দ্রের অফিস সম্পাদক বিশিষ্ট গীতিকার, সুরকার ও শিল্পী মাসুদ রানা, নাটক ও অভিনয়ের মৌলিক তত্ত্ব বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের অফিস সম্পাদক বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা মনিরুল ইসলাম। কর্মশালাটি পরিচালনা করেন নীলাঞ্চলের জেলা সভাপতি জনাব মাজেদুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা অফিস সম্পাদক ও শহর শাখার সভাপতি জনাব শাহীনুর রহমান শাহীন, জেলা সঙ্গীত পরিচালক ও শহর শাখার সেক্রেটারি জনাব শফিউল আলম, জেলা প্রচার সম্পাদক ও শহর শাখার অফিস সম্পাদক হাফেজ লিটন ইসলাম। কর্মশালায় ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করে নীলাঞ্চলের উপজেলা সাংস্কৃতিক সংগঠনসমূহের ৩০ জন সাংস্কৃতিক কর্মীবৃন্দ।