শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  • জুলাইয়ের কবিতা জুলাইয়ের কবিতা কবি আল মুজাহিদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক  কবি আল মুজাহিদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক  কলকাতায় অভিনেতা মোশারফ করিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের! কলকাতায় অভিনেতা মোশারফ করিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের! দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ অনুষ্ঠিত জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত ঢাবির শিক্ষার্থী শিল্পী সালমান খানের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পী ঢাবির শিক্ষার্থী শিল্পী সালমান খানের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পী
  • শ্রমিকের অধিকার বিষয়ক ছড়া-কবিতা প্রতিযোগিতার প্রথম রানার্স আপ বিজয়ী কবিতা

    পথশিশু

    মুস্তাফা ইসলাহী

    ২ মে, ২০২৪ ১৫:৩১ পি এম

    পথশিশু

    ফুলশিশু রাজপথে ফুল নিয়ে হাতে

    পথিকের কাছে ছুটে দিনে আর রাতে

    কেউ যদি ফুল কিনে সুবাসিত হয়-

    শিশুটির খিদে মিটে এর বেশি নয়।

     

    বইশিশু বই নিয়ে জ্ঞানী লোক খোঁজে

    শিশুটির সুখ-দুখ কেউ যদি বোঝে

    বই কিনে বই পড়ে আলোকিত হয়-

    সেইদিন খাবে শিশু কিছু নিশ্চয়।

     

    টয়শিশু ঘুরে ট্রেনে, রাস্তায়, বাসে

    টয়গুলো নিয়ে যায় ক্রেতাদের কাছে

    কোনো পিতা কিনে যদি বাড়ি নিয়ে যায়-

    সন্তান খুশি হলে টয়শিশু খায়।

     

    ছোট এই শ্রমিকেরা অধিকার হারা

    কোনোভাবে দুখে-শোকে বেঁচে আছে তারা

    পথশিশু যা যা বেচে এসো তা তা কিনি

    তারা যেন খায় ভাত, মাছ, দুধ, চিনি।

    (আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকের অধিকার বিষয়ক ছড়া-কবিতা প্রতিযোগিতার আয়োজন করে কালচারাল টাইমস। উক্ত কবিতাটি প্রথম রানার্স আপ হিসেবে পুরস্কৃত হয়।)