৩ মার্চ, ২০২৬ ১৬:১৪ পি এম
নোঙর সাংস্কৃতিক সংসদ-এর সম্মানিত উপদেষ্টা ও তত্ত্বাবধায়ক অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন মহোদয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৪-ময়মনসিংহ (ফুলবাড়িয়া-৬) আসন থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ায় জেলা নোঙরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সমর্থন নিয়ে তিনি ফুলবাড়িয়া-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর এ বিজয়ে ময়মনসিংহের সাংস্কৃতিক অঙ্গনে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, একজন শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি জাতীয় সংসদে শিক্ষা, সংস্কৃতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বলিষ্ঠ ও ইতিবাচক ভূমিকা রাখবেন।
শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা নোঙরের সভাপতি জিহাদ রায়হানসহ সেক্রেটারিয়েটবৃন্দ।