বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  • দেশীয় রাজশাহী জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি পালিত হয়। দেশীয় রাজশাহী জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি পালিত হয়। রাবিতে এ্যালবামের সুবর্ণজয়ন্তী উযযাপিত রাবিতে এ্যালবামের সুবর্ণজয়ন্তী উযযাপিত দেশীয়’র আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হবে নাতে রাসূল (সা.) ও কাওয়ালী সন্ধ্যা দেশীয়’র আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হবে নাতে রাসূল (সা.) ও কাওয়ালী সন্ধ্যা দেশীয়’র উদ্যোগে সাংস্কৃতিক প্রশিক্ষণ কর্মশালা ‘লেখালেখি’ আয়োজন দেশীয়’র উদ্যোগে সাংস্কৃতিক প্রশিক্ষণ কর্মশালা ‘লেখালেখি’ আয়োজন দেশীয়’র উদ্যোগে নাতে রাসূল (সা.) প্রতিযোগিতা, থাকছে দেড় লাখ টাকা পুরস্কার দেশীয়’র উদ্যোগে নাতে রাসূল (সা.) প্রতিযোগিতা, থাকছে দেড় লাখ টাকা পুরস্কার কনটেন্ট ক্রিয়েটর, লেখক ও প্রকাশকদের অধিকার সুরক্ষা নিয়ে দেশীয়'র সেমিনার কনটেন্ট ক্রিয়েটর, লেখক ও প্রকাশকদের অধিকার সুরক্ষা নিয়ে দেশীয়'র সেমিনার কবি আরিফ হোসেন সবুজ জুলাইকে বাংলাদেশের মুক্তির স্মারক হিসেবে চিহ্নিত করেছেন কবি আরিফ হোসেন সবুজ জুলাইকে বাংলাদেশের মুক্তির স্মারক হিসেবে চিহ্নিত করেছেন নরসিংদীতে দেশীয়’র সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত নরসিংদীতে দেশীয়’র সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত হবিগঞ্জে ‘লাল জুলাইয়ের গান’ শিরোনামে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান হবিগঞ্জে ‘লাল জুলাইয়ের গান’ শিরোনামে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান দেশীয়, বগুড়া মহানগর শাখার সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশীয়, বগুড়া মহানগর শাখার সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
  • প্রকাশিত হয়েছে মুনাওয়ার হাসনাইন-এর প্রথম কাব্যগ্রন্থ ‘গোলাপের ভাঁজে ভাঁজে বিপ্লবের দাগ’

    আরিফ হোসেন সবুজ

    ৩ মার্চ, ২০২৬ ১১:৩৪ এএম

    প্রকাশিত হয়েছে মুনাওয়ার হাসনাইন-এর প্রথম কাব্যগ্রন্থ ‘গোলাপের ভাঁজে ভাঁজে বিপ্লবের দাগ’

    সমকালীন বাংলা কবিতায় প্রেম, প্রতিবাদ ও ইতিহাসচেতনার এক অনন্য সংযোজন হিসেবে প্রকাশিত হয়েছে তরুণ কবি ও গীতিকার মুনাওয়ার হাসনাইনের কাব্যগ্রন্থ ‘গোলাপের ভাঁজে ভাঁজে রক্তের দাগ’। ব্যক্তিগত অনুভবের গণ্ডি পেরিয়ে সমাজ, রাষ্ট্র, বিশ্বাস ও মানবিক দায়বদ্ধতার প্রশ্নকে শিল্পিত ভাষায় তুলে ধরায় বইটি ইতোমধ্যে পাঠকমহলে আগ্রহ সৃষ্টি করেছে।

    গ্রন্থের নামেই যেমন সৌন্দর্য ও বেদনার সহাবস্থান, তেমনি প্রতিটি কবিতায় কোমল অনুভূতির আড়ালে উচ্চারিত হয়েছে সংগ্রামের ভাষা। কোথাও স্বপ্নভঙ্গের দীর্ঘশ্বাস, কোথাও প্রতিবাদের দৃঢ় উচ্চারণ, আবার কোথাও ভবিষ্যৎ নির্মাণের প্রত্যয়—এই বহুমাত্রিক বিন্যাসে কাব্যগ্রন্থটি হয়ে উঠেছে সময়সচেতন এক শিল্প-দলিল।

    লেখকের ভাষ্য অনুযায়ী, প্রেম ও বিপ্লব পরস্পরবিরোধী নয়; বরং মানুষের প্রতি গভীর মমতা, অপমানের বিরুদ্ধে আত্মসম্মান এবং একটি সুন্দর পৃথিবীর স্বপ্নই বড় পরিবর্তনের চালিকাশক্তি। তাঁর মতে, প্রেম মানে শুধু ব্যক্তিগত সম্পর্ক নয়—মায়ের মুখ, জন্মভূমির গন্ধ কিংবা নিপীড়িত মানুষের কান্নার প্রতি সংবেদনশীলতা। আর বিপ্লব মানে কেবল শ্লোগান নয়, বরং সত্যের পক্ষে দৃঢ় অবস্থান।

    নরসিংদীতে জন্ম নেওয়া এই কবির শৈশব-কৈশোর কেটেছে ঢাকার ঐতিহ্যবাহী আজিমপুরে। দাখিল ও আলিম সম্পন্ন করে বর্তমানে তিনি ফাযিল পর্যায়ে অধ্যয়নরত। সাহিত্যচর্চার পাশাপাশি সংগীত, ক্যালিগ্রাফি ও মোবাইল জার্নালিজমেও সক্রিয় তিনি।

    ২০২৪ সালে প্রতিষ্ঠিত ব্যান্ড কাসীদা-এর প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে তিনি বিশ্বাস, প্রতিবাদ ও নান্দনিকতার সমন্বয়ে শিল্পভাষা নির্মাণে কাজ করছেন। এছাড়া তুরাগ শিল্পীগোষ্ঠী, ইন্তিফাদা ফাউন্ডেশন ও মিল্লাত সাহিত্য ফোরামে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। “সেন্টার ফর ইসলামিক থটস অ্যান্ড ওয়ার্কস”-এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবেও তিনি চিন্তাচর্চামূলক কার্যক্রমে যুক্ত।

    সাহিত্যবোদ্ধাদের মতে, তরুণ এই কবির শিল্পভাষায় সময়ের স্পন্দন ও পরিবর্তনের আকাঙ্ক্ষা স্পষ্ট। প্রকাশিত ‘গোলাপের ভাঁজে ভাঁজে রক্তের দাগ’ ইতোমধ্যে সচেতন পাঠকের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, কাব্যগ্রন্থটি প্রেম ও দ্রোহের সম্মিলিত উচ্চারণ হিসেবে বাংলা কবিতায় নতুন মাত্রা যোগ করবে।

     


    দেশীয় ঢাকা উত্তর অঞ্চলের সাংস্কৃতিক প্রতিনিধি লিডারশিপ ক্যাম্প অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় ঢাকা উত্তর অঞ্চলের সাংস্কৃতিক প্রতিনিধি লিডারশিপ ক্যাম্প অনুষ্ঠিত

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, ময়মনসিংহ জেলা শাখার সাংস্কৃতিক দায়িত্বশীল প্রোগ্রাম অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, ময়মনসিংহ জেলা শাখার সাংস্কৃতিক দায়িত্বশীল প্রোগ্রাম অনুষ্ঠিত

    দেশীয় সাংস্কৃতিক সংসদ ঢাকা দক্ষিন অঞ্চলের কালচারাল লিডারশিপ প্রোগ্রাম ২০২৬ অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ ঢাকা দক্ষিন অঞ্চলের কালচারাল লিডারশিপ প্রোগ্রাম ২০২৬ অনুষ্ঠিত

    বাংলার স্বাধীনতা রক্ষার কিংবদন্তী পুরুষ ঈসা খাঁর ৪২৭তম মৃত্যুবার্ষিকী স্মরণ শীর্ষক সেমিনার প্রবন্ধ

    বাংলার স্বাধীনতা রক্ষার কিংবদন্তী পুরুষ ঈসা খাঁর ৪২৭তম মৃত্যুবার্ষিকী স্মরণ শীর্ষক সেমিনার

    দেশীয় গাজীপুর জেলার শিল্পী সংগ্রহ অভিযান-২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় গাজীপুর জেলার শিল্পী সংগ্রহ অভিযান-২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    সিরাজগঞ্জে দেশীয়’র সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    সিরাজগঞ্জে দেশীয়’র সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

    দেশীয় সাংস্কৃতিক সংসদের  সেক্রেটারিয়েট মিটিং অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদের  সেক্রেটারিয়েট মিটিং অনুষ্ঠিত

    দেশীয় রাজশাহী জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি পালিত হয়। সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় রাজশাহী জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি পালিত হয়।

    রাবিতে এ্যালবামের সুবর্ণজয়ন্তী উযযাপিত রাজশাহী

    রাবিতে এ্যালবামের সুবর্ণজয়ন্তী উযযাপিত

    দেশীয় নারায়ণগঞ্জ জেলার সীরাত সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রতিযোগিতা

    দেশীয় নারায়ণগঞ্জ জেলার সীরাত সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত