শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  • হবিগঞ্জে ‘লাল জুলাইয়ের গান’ শিরোনামে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান হবিগঞ্জে ‘লাল জুলাইয়ের গান’ শিরোনামে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান দেশীয়, বগুড়া মহানগর শাখার সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশীয়, বগুড়া মহানগর শাখার সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত জুলাইয়ের কবিতা জুলাইয়ের কবিতা কবি আল মুজাহিদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক  কবি আল মুজাহিদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক  কলকাতায় অভিনেতা মোশারফ করিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের! কলকাতায় অভিনেতা মোশারফ করিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের! দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ অনুষ্ঠিত জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • নজরুল-ফররুখের আদর্শ ছড়িয়ে দিতে নওগাঁয় প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা

    নিউজ ডেস্ক

    ২৩ জুন, ২০২৬ ১৫:১২ পি এম

    নজরুল-ফররুখের আদর্শ ছড়িয়ে দিতে নওগাঁয় প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও রেনেসাঁর কবি ফররুখ আহমদের জন্মজয়ন্তী উপলক্ষে নওগাঁয় সাহিত্য, সংগীত, হামদ-নাত ও সাংস্কৃতিক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেশীয় সাংস্কৃতিক সংসদ, নওগাঁ জেলা  শাখার উদ্যোগে গত শনিবার (২০ জুন) এ আয়োজন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে সাহিত্যচর্চা, সংগীত প্রশিক্ষণ ও কবিদের জীবন-দর্শন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

    কর্মশালায় আবৃত্তি, উচ্চারণ, উপস্থাপনা কৌশলসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন অধ্যাপক ওমর আলী। গান, গজল, হামদ ও নাত বিষয়ক প্রশিক্ষণ পরিচালনা করেন ওস্তাদ শোয়েব আলী। আলোচনা পর্বে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও মানবিক দর্শন নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন ড. আইয়ুব আলী। রেনেসাঁর কবি ফররুখ আহমদের সাহিত্যকর্ম ও চিন্তাধারা নিয়ে আলোচনা করেন প্রফেসর জাহাঙ্গীর আলম।

    অনুষ্ঠানে ইতিহাস, ঐতিহ্য, মূল্যবোধ ও মানবতার কবি হিসেবে পরিচিত কবি মাসুদা সুলতানা রুমীকে তাঁর প্রায় শতাধিক গ্রন্থ প্রকাশের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া স্কুল পর্যায়ে তিনটি ক্যাটাগরিতে মোট নয়জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষাবিদ অধ্যাপক এ কে এম মহিউদ্দিন। সভাপতিত্ব করেন প্রফেসর জাহাঙ্গীর আলম। বরেন্দ্র সাহিত্য সাংস্কৃতিক পরিষদ, নওগাঁ অনুষ্ঠানের সার্বিক বাস্তবায়নে সহযোগিতা করে। বক্তারা বলেন, জাতীয় কবি নজরুল ইসলাম ও কবি ফররুখ আহমদের সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাহিত্য, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে একটি মানবিক সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।


    হবিগঞ্জে ‘লাল জুলাইয়ের গান’ শিরোনামে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    হবিগঞ্জে ‘লাল জুলাইয়ের গান’ শিরোনামে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান

    দেশীয়, বগুড়া মহানগর শাখার সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী

    দেশীয়, বগুড়া মহানগর শাখার সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

    কবিতা বাংলাদেশ আয়োজিত 'স্মরণে জুলাই বরণে জুলাই' কবিতা পাঠ অনুষ্ঠিত সাংস্কৃৃতিক অনুষ্ঠান

    কবিতা বাংলাদেশ আয়োজিত 'স্মরণে জুলাই বরণে জুলাই' কবিতা পাঠ অনুষ্ঠিত

    সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) আয়োজিত ‘রক্তিম জুলাই’ গান নির্মাণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) আয়োজিত ‘রক্তিম জুলাই’ গান নির্মাণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জামালপুরে ‘জুলাই কবিতা পাঠের আসর’ সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জামালপুরে ‘জুলাই কবিতা পাঠের আসর’

    রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ

    দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে পথশিশুদের মাঝে মৌসুমি ফল বিতরণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে পথশিশুদের মাঝে মৌসুমি ফল বিতরণ

    নাট্যকার ডা. আবু হেনা আবিদ জাফর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল চলচ্চিত্রজন

    নাট্যকার ডা. আবু হেনা আবিদ জাফর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

    ‘বিদ্রোহের স্বরলিপি’নজরুল জয়ন্তী উৎসব অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    ‘বিদ্রোহের স্বরলিপি’নজরুল জয়ন্তী উৎসব অনুষ্ঠিত

    বাংলার মৃত্তিকার কবি আল মুজাহিদী স্মরণসভা অনুষ্ঠিত সাহিত্যিক

    বাংলার মৃত্তিকার কবি আল মুজাহিদী স্মরণসভা অনুষ্ঠিত