রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  • দেশীয় রাজশাহী জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি পালিত হয়। দেশীয় রাজশাহী জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি পালিত হয়। রাবিতে এ্যালবামের সুবর্ণজয়ন্তী উযযাপিত রাবিতে এ্যালবামের সুবর্ণজয়ন্তী উযযাপিত দেশীয়’র আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হবে নাতে রাসূল (সা.) ও কাওয়ালী সন্ধ্যা দেশীয়’র আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হবে নাতে রাসূল (সা.) ও কাওয়ালী সন্ধ্যা দেশীয়’র উদ্যোগে সাংস্কৃতিক প্রশিক্ষণ কর্মশালা ‘লেখালেখি’ আয়োজন দেশীয়’র উদ্যোগে সাংস্কৃতিক প্রশিক্ষণ কর্মশালা ‘লেখালেখি’ আয়োজন দেশীয়’র উদ্যোগে নাতে রাসূল (সা.) প্রতিযোগিতা, থাকছে দেড় লাখ টাকা পুরস্কার দেশীয়’র উদ্যোগে নাতে রাসূল (সা.) প্রতিযোগিতা, থাকছে দেড় লাখ টাকা পুরস্কার কনটেন্ট ক্রিয়েটর, লেখক ও প্রকাশকদের অধিকার সুরক্ষা নিয়ে দেশীয়'র সেমিনার কনটেন্ট ক্রিয়েটর, লেখক ও প্রকাশকদের অধিকার সুরক্ষা নিয়ে দেশীয়'র সেমিনার কবি আরিফ হোসেন সবুজ জুলাইকে বাংলাদেশের মুক্তির স্মারক হিসেবে চিহ্নিত করেছেন কবি আরিফ হোসেন সবুজ জুলাইকে বাংলাদেশের মুক্তির স্মারক হিসেবে চিহ্নিত করেছেন নরসিংদীতে দেশীয়’র সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত নরসিংদীতে দেশীয়’র সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত হবিগঞ্জে ‘লাল জুলাইয়ের গান’ শিরোনামে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান হবিগঞ্জে ‘লাল জুলাইয়ের গান’ শিরোনামে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান দেশীয়, বগুড়া মহানগর শাখার সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশীয়, বগুড়া মহানগর শাখার সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
  • বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন দেশীয় সাংস্কৃতিক সংসদের

    নিউজ ডেস্ক

    ১৪ এপ্রিল, ২০২৬ ১৯:৪৫ পি এম

    বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন দেশীয় সাংস্কৃতিক সংসদের

    রাজধানী ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করেছে জাতীয় সাহিত্য সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদ। পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে দিনব্যাপী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করে সংগঠনটি। ১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার সকাল ৮টায় জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয় বৈশাখী শোভাযাত্রা, যা রমনা পার্কে গিয়ে শেষ হয়। একই দিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রমনা পার্কে অনুষ্ঠিত হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা। অনুষ্ঠানটি দেশীয়র কেন্দ্রীয় সভাপতি সুরকার ও শিল্পী সাইফুল্লাহ মানছুর এর সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল ড. মনোয়ারুল ইসলাম এর পরিচালনায় কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়।

    ‘নববর্ষের নব স্বপ্নে নব উদ্যমে জাগো’ স্লোগানে আয়োজিত উৎসবটির প্রথম পর্বে ছিল ‘বৈশাখী শোভাযাত্রা’। জাতীয় প্রেসক্লাব থেকে রমনা পার্ক অভিমুখে ‘বৈশাখী শোভাযাত্রা’য় উপস্থিত ছিলেন জনাব সাইফুল আলম খান মিলন এমপি, জনাব নুরুল ইসলাম বুলবুল এমপি, জনাব কামাল হোসেন এমপি ও জনাব দেলাওয়ার হোসেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ সংগীত কেন্দ্রের সভাপতি শিল্পী তাফাজ্জল হোসাইন খান,  বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি জনাব আবেদুর রহমান। এছাড়াও দেশবরেণ্য সাহিত্য-সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকা, নাটাই-ঘুড়ি, হাতপাখা, চরকি, লাটিমসহ নানা সাংস্কৃতিক অনুষঙ্গ। এছাড়া কাস্তে-কোদাল হাতে কৃষক, জেলে, ঘটকসহ নানান বাঙালি ঐতিহ্যের পোশাকে সজ্জিত হন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।

    শোভাযাত্রা শেষে ঢাকার রমনা পার্কের অরুণোদয় গেট (যমুনার সামনে) সংলগ্ন বকুলতলায় অনুষ্ঠিত হয় জমকালো বৈশাখী উৎসব। সাংস্কৃতিক এ আয়োজনে ছিল চিরায়ত বাংলা গান, দেশাত্মবোধক গান, জারি-সারি, কবিতা আবৃত্তি, পুঁথিপাঠ, গম্ভীরা ও নাটিকা পরিবেশনা। এতে অংশগ্রহণ করে দেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন- সাহিত্য সংস্কৃতি কেন্দ্র, বাংলাদেশ কালচারাল একাডেমি, মহানগর শিল্পীগোষ্ঠী, রাজধানী শিল্পীগোষ্ঠী, উক্তি আবৃত্তি সংসদ, বাংলাদেশ সংগীত কেন্দ্র, বাংলাদেশ চলচ্চিত্র ও নাট্য সংসদ, বাংলা সাহিত্য পরিষদ, কবিতা বাংলাদেশ, বাংলাদেশ চারুশিল্প পরিষদ, সাইমুম শিল্পীগোষ্ঠী, অনুপম সাংস্কৃতিক সংসদ, উচ্চারণ শিল্পীগোষ্ঠী, জাগরণ শিল্পীগোষ্ঠী, সন্দীপন শিল্পীগোষ্ঠী, নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদ, সওগাত সাহিত্য সাংস্কৃতিক সংসদ, সারগাম সাংস্কৃতিক সংসদ, আজাদী  সাংস্কৃতিক সংসদ, স্পন্দন সাংস্কৃতিক সংসদ এবং জিনজিরা শিল্পীগোষ্ঠী।

    বর্ণাঢ্য এ অনুষ্ঠানের উপস্থাপনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী শরীফ বায়জীদ মাহমুদ, সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি মাহবুব মুকুল, আহসান হাবীব খান।
    বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব-লোকজ ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।

     

     

     


    দেশীয় ময়মনসিংহ অঞ্চলের দিনব্যাপী ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রাম—২০২৬’ অনুষ্ঠিত ময়মনসিংহ

    দেশীয় ময়মনসিংহ অঞ্চলের দিনব্যাপী ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রাম—২০২৬’ অনুষ্ঠিত

    দেশীয় রংপুর অঞ্চলের কালচারাল লিডারশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত রংপুর

    দেশীয় রংপুর অঞ্চলের কালচারাল লিডারশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত

    দেশীয় ঢাকা উত্তর অঞ্চলের সাংস্কৃতিক প্রতিনিধি লিডারশিপ ক্যাম্প অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় ঢাকা উত্তর অঞ্চলের সাংস্কৃতিক প্রতিনিধি লিডারশিপ ক্যাম্প অনুষ্ঠিত

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, ময়মনসিংহ জেলা শাখার সাংস্কৃতিক দায়িত্বশীল প্রোগ্রাম অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, ময়মনসিংহ জেলা শাখার সাংস্কৃতিক দায়িত্বশীল প্রোগ্রাম অনুষ্ঠিত

    দেশীয় সাংস্কৃতিক সংসদ ঢাকা দক্ষিন অঞ্চলের কালচারাল লিডারশিপ প্রোগ্রাম ২০২৬ অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ ঢাকা দক্ষিন অঞ্চলের কালচারাল লিডারশিপ প্রোগ্রাম ২০২৬ অনুষ্ঠিত

    বাংলার স্বাধীনতা রক্ষার কিংবদন্তী পুরুষ ঈসা খাঁর ৪২৭তম মৃত্যুবার্ষিকী স্মরণ শীর্ষক সেমিনার প্রবন্ধ

    বাংলার স্বাধীনতা রক্ষার কিংবদন্তী পুরুষ ঈসা খাঁর ৪২৭তম মৃত্যুবার্ষিকী স্মরণ শীর্ষক সেমিনার

    দেশীয় গাজীপুর জেলার শিল্পী সংগ্রহ অভিযান-২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় গাজীপুর জেলার শিল্পী সংগ্রহ অভিযান-২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    সিরাজগঞ্জে দেশীয়’র সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    সিরাজগঞ্জে দেশীয়’র সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

    দেশীয় সাংস্কৃতিক সংসদের  সেক্রেটারিয়েট মিটিং অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদের  সেক্রেটারিয়েট মিটিং অনুষ্ঠিত

    দেশীয় রাজশাহী জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি পালিত হয়। সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় রাজশাহী জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি পালিত হয়।