মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
শিরোনাম :
  • অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে কবি ও গীতিকার নুমান আব্দুর রহিম–এর প্রকাশিত ৩টি বই অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে কবি ও গীতিকার নুমান আব্দুর রহিম–এর প্রকাশিত ৩টি বই দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর জেলার কর্মী সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর জেলার কর্মী সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ২০২৬ সেশনে সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিচালক নিয়ামুল, সহকারী পরিচালক মোরশেদুল ২০২৬ সেশনে সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিচালক নিয়ামুল, সহকারী পরিচালক মোরশেদুল গৌরবের মঞ্চে একুশে পদক–২০২৬: কৃতীদের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী গৌরবের মঞ্চে একুশে পদক–২০২৬: কৃতীদের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী দেশীয় সাংস্কৃতিক সংসদ পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে “সাংস্কৃতিক কর্মশালা ও ইফতার অনুষ্ঠান-২০২৬” অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে “সাংস্কৃতিক কর্মশালা ও ইফতার অনুষ্ঠান-২০২৬” অনুষ্ঠিত অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা মাহে রমজানকে স্বাগত জানিয়ে রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশনের বর্ণাঢ্য র‌্যালি মাহে রমজানকে স্বাগত জানিয়ে রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশনের বর্ণাঢ্য র‌্যালি রমজানকে স্বাগত জানিয়ে সাইমুম শিল্পীগোষ্ঠীর ‘রমজান র‍্যালি ও সাংস্কৃতিক সন্ধ্যা’ সম্পন্ন রমজানকে স্বাগত জানিয়ে সাইমুম শিল্পীগোষ্ঠীর ‘রমজান র‍্যালি ও সাংস্কৃতিক সন্ধ্যা’ সম্পন্ন রমজানে শুরু ‘সেরাদের সেরা – সিজন ৬’ টিভি পর্ব রমজানে শুরু ‘সেরাদের সেরা – সিজন ৬’ টিভি পর্ব সুস্থ সংস্কৃতিই সৎ শাসনের ভিত্তি: ড. মনোয়ারুল ইসলাম সুস্থ সংস্কৃতিই সৎ শাসনের ভিত্তি: ড. মনোয়ারুল ইসলাম
  • সিলেটে স্মরণসভা ও দোয়া মাহফিল

    মুকুল চৌধুরী একজন বিশ্বাসী ও স্বাপ্নিক কবি: সোলায়মান আহসান 

    নিজস্ব প্রতিবেদক

    ৫ মে, ২০২৫ ১১:১১ এএম

    মুকুল চৌধুরী একজন বিশ্বাসী ও স্বাপ্নিক কবি: সোলায়মান আহসান 

    বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক সোলায়মান আহসান বলেছেন, মুকুল চৌধুরী ছিলেন একজন বিশ্বাসী ও স্বাপ্নিক কবি। তিনি বাস্তববাদিতায় বিশ্বাসী একজন স্বাধীনচেতা কবি হিসেবে নিরবে সাহিত্যের চর্চা করে গেছেন। মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে ও অনেক চড়াই উৎরাই পেরিয়ে মুকুল চৌধুরী নিজস্ব যোগ্যতায় সাহিত্য জগতে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন। গত ৩ মে শনিবার সন্ধ্যায় কবি আফজাল চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে কবি মুকুল চৌধুরীর স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সোলায়মান আহসান এসব কথা বলেন।

    প্রধান অতিথি আরও বলেন, এ দেশে একাত্তরের পর সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রের মতো শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতিক পরিমণ্ডলেও যখন নৈরাজ্য হানা দিয়ে আমাদের জাতিসত্তা ও আত্মপরিচয়, নিজস্বতা তছনছ করে দিচ্ছিল তখন এর বিপরীতে কবি আফজাল চৌধুরী ইতিবাচক তৎপরতা ও সৃজনশীলতা নিয়ে দাঁড়িয়ে ছিলেন এবং অনেক কবি সাহিত্যিক নিয়ে কাজ করেছিলেন তাদের মধ্যে মুকুল চৌধুরী অন্যতম। সত্তর দশকে চট্টগ্রাম, আশির দশকে সিলেটে কবি আফজাল চৌধুরীর নেতৃত্বে ‘স্পার্ক জেনারেশন’ ও ‘সংলাপ সাহিত্য সংস্কৃতি ফ্রন্টে’র মাধ্যমে সাহিত্য আসর জমে উঠে। কবি মুকুল চৌধুরী সংলাপের তৎপরতার সাথে সম্পৃক্ত শুধু ছিলেন না, মূল কর্মপরিকল্পের ধারায় নিজেকে নিযুক্ত রেখেছেন। কবি আল মাহমুদের মতে ‘যে চার-পাঁচজন কবিকে আমি আশির দশকের অন্যতম কবি বলে মনে করি মুকুল চৌধুরী তাদেরই একজন। তিনি আল্লাহর বিধান ইসলামের বাস্তব অনুসারী। তিনি ইসলাম ও মুসলিমের বিজয় দেখতে প্রত্যাশী ছিলেন।

    কবি আফজাল চৌধুরী ফাউন্ডেশন এর সভাপতি কবি কালাম আজাদের সভাপতিত্বে ও ছড়াকার কামরুল আলমের সঞ্চালনায় আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সিলেট সাংস্কৃতিক সংসদের পরিচালক প্রাবন্ধিক জাহেদুর রহমান চৌধুরী। স্মরণ সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি রাগিব হোসেন চৌধুরী।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাবন্ধিক শাহ নজরুল ইসলাম ও দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের পরিচালক, সিলেট কেন্দ্রীয় লেখক ফোরামের সভাপতি কবি আমিনুল ইসলাম, কবি রুহুল ফারুক, কবি বাছিত ইবনে হাবিব, কবি মুহিত চৌধুরী, কবি নাজমুল আনসারী, কবি আব্দুল মুকিত অপি, সহকারী অধ্যাপক এম. এ আজিজ, প্রভাষক শহিদুল ইসলাম, দি নিউ নেশনের সিলেট ব্যুরো প্রধান ও সিলেট কেন্দ্রীয় লেখক ফোরামের সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি, এডভোকেট জুনেদ আহমদ, কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, মো.কামরুজ্জান, ফজলুর রহমান জুয়েল, তাসনিমা খানম বিথী ও কানিজ ফাতেমা প্রমুখ।

    অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন কবি আফজাল চৌধুরীর পুত্র জুন্নুরাইন চৌধুরী ও কবি মুকুল চৌধুরীর পুত্র মাবরুর কবির চৌধুরী সায়েম। মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী ওমর ফারুক। সবশেষে মোনাজাত পরিচালনা করেন কবি ফয়জুল হক।


    অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে কবি ও গীতিকার নুমান আব্দুর রহিম–এর প্রকাশিত ৩টি বই কবিতা

    অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে কবি ও গীতিকার নুমান আব্দুর রহিম–এর প্রকাশিত ৩টি বই

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর জেলার কর্মী সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাংস্কৃতিক আড্ডা

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর জেলার কর্মী সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    ২০২৬ সেশনে সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিচালক নিয়ামুল, সহকারী পরিচালক মোরশেদুল সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    ২০২৬ সেশনে সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিচালক নিয়ামুল, সহকারী পরিচালক মোরশেদুল

    গৌরবের মঞ্চে একুশে পদক–২০২৬: কৃতীদের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী পদক ও সম্মাননা

    গৌরবের মঞ্চে একুশে পদক–২০২৬: কৃতীদের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী

    বিসিএ’র সেক্রেটারি ইবরাহীম বাহারীর মমতাময়ী মায়ের মৃত্যুতে দেশীয়’র শোক শোক সংবাদ

    বিসিএ’র সেক্রেটারি ইবরাহীম বাহারীর মমতাময়ী মায়ের মৃত্যুতে দেশীয়’র শোক

    দেশীয় সাংস্কৃতিক সংসদ পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে “সাংস্কৃতিক কর্মশালা ও ইফতার অনুষ্ঠান-২০২৬” অনুষ্ঠিত কর্মশালা

    দেশীয় সাংস্কৃতিক সংসদ পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে “সাংস্কৃতিক কর্মশালা ও ইফতার অনুষ্ঠান-২০২৬” অনুষ্ঠিত

    আরেক দিন পিছিয়ে ২৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা বইমেলা

    আরেক দিন পিছিয়ে ২৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

    সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের অমর একুশে আলোচনা সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের অমর একুশে আলোচনা সভা অনুষ্ঠিত

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশীয়’র বগুড়া শহর শাখার আলোচনা ও দোয়া মাহফিল সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশীয়’র বগুড়া শহর শাখার আলোচনা ও দোয়া মাহফিল

    অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা বইমেলা

    অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা