শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  • দেশীয়’র উদ্যোগে নাতে রাসূল (সা.) প্রতিযোগিতা, থাকছে ৫০ হাজার টাকা পুরস্কার দেশীয়’র উদ্যোগে নাতে রাসূল (সা.) প্রতিযোগিতা, থাকছে ৫০ হাজার টাকা পুরস্কার কনটেন্ট ক্রিয়েটর, লেখক ও প্রকাশকদের অধিকার সুরক্ষা নিয়ে দেশীয়'র সেমিনার কনটেন্ট ক্রিয়েটর, লেখক ও প্রকাশকদের অধিকার সুরক্ষা নিয়ে দেশীয়'র সেমিনার কবি আরিফ হোসেন সবুজ জুলাইকে বাংলাদেশের মুক্তির স্মারক হিসেবে চিহ্নিত করেছেন কবি আরিফ হোসেন সবুজ জুলাইকে বাংলাদেশের মুক্তির স্মারক হিসেবে চিহ্নিত করেছেন নরসিংদীতে দেশীয়’র সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত নরসিংদীতে দেশীয়’র সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত হবিগঞ্জে ‘লাল জুলাইয়ের গান’ শিরোনামে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান হবিগঞ্জে ‘লাল জুলাইয়ের গান’ শিরোনামে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান দেশীয়, বগুড়া মহানগর শাখার সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশীয়, বগুড়া মহানগর শাখার সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত জুলাইয়ের কবিতা জুলাইয়ের কবিতা কবি আল মুজাহিদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক  কবি আল মুজাহিদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক  কলকাতায় অভিনেতা মোশারফ করিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের! কলকাতায় অভিনেতা মোশারফ করিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের! দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ অনুষ্ঠিত
  • দেশীয়র সিলেট অঞ্চলের কালচারাল লিডারশিপ প্রোগ্রামে ড. আ জ ম ওবায়েদুল্লাহ

    সাহিত্য-সংস্কৃতির সংস্পর্শ মানুষকে অসামাজিক কার্যক্রম থেকে দূরে রাখে

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ জানুয়ারি, ২০২৫ ১৫:৫৫ পি এম

    সাহিত্য-সংস্কৃতির সংস্পর্শ মানুষকে অসামাজিক কার্যক্রম থেকে দূরে রাখে

    দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. আ জ ম ওবায়েদুল্লাহ বলেন, যে কোন সভ্য সমাজ ও রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক কার্যক্রম। সাহিত্য, সংস্কৃতির সংস্পর্শ মানুষকে অসামাজিক কার্যক্রম থেকে দূরে রাখে। দেশীয় সাংস্কৃতিক সংসদ সিলেট অঞ্চলের কালচারাল লিডারশীপ প্রোগ্রামে প্রধান আলোচক হিসেবে তিনি সুস্থধারার সংস্কৃতির চর্চা ও বিকাশে সাহিত্য-সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন গঠন এবং পরিচালনার প্রতি গুরুত্বারোপ করে দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।

    গত ১৭ জানুয়ারি, শুক্রবার নগরীর একটি মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদ সিলেট অঞ্চলের উদ্যোগে দিনব্যাপী কালচারাল লিডারশিপ প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত হয়।

    প্রধান অতিথি দেশীয়’র উপদেষ্টা এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সাহিত্য-সংস্কৃতি প্রজন্মের চিন্তা চেতনাকে প্রভাবিত করে। উদ্ভট, অপ্রয়োজনীয়, অশ্লীল সংস্কৃতির চর্চা সমাজ ও রাষ্ট্রের অকল্যাণ বয়ে আনে। তাই আমাদের প্রজন্মের সুস্থতা, সমাজ ও রাষ্ট্রের কল্যাণের কথা চিন্তা করে সাহিত্য-সংস্কৃতির ইতিবাচক চর্চা বাড়াতে হবে। শান্তিপূর্ণ সমাজ গঠনে সুস্থ সংস্কৃতির বিকাশ অপরিহার্য।

    প্রধান অতিথি আরও বলেন, যে কোন ক্রান্তিকালে কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সত্য ও ন্যায়ের পক্ষে তাদের বুদ্ধিভিত্তিক কার্যক্রম মানুষকে উজ্জিবিত ও ঐক্যবদ্ধ করে। 

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, সিলেট অঞ্চল পরিচালক সাংস্কৃতিক সংগঠক ও প্রাবন্ধিক জাহেদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং অঞ্চল তত্ত্বাবধায়ক ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। আরও উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের সহকারী তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল-ইমরান।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সিলেট মহানগর শাখার প্রধান উপদেষ্টা মোঃ ফখরুল ইসলাম, দেশীয়’র সিলেট জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান, সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মাওলানা তোফায়েল আহমদ খান, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আব্দুস সালাম আল-মাদানী, দেশীয়’র সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল-ইমরান, সিলেট জেলা সভাপতি নিজাম উদ্দিন খান, হবিগঞ্জ জেলা সভাপতি হাবিবুর রহমান, সুনামগঞ্জ জেলা সভাপতি এ্যাডভোকেট নুরুল আলম, মৌলভীবাজার জেলা সভাপতি নোমান আহমদ প্রমূখ। সভায় বৃহত্তর সিলেটের সবগুলো উপজেলা থেকে শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের প্রত্যেককে দেশীয়’র প্রকাশনাসহ উপহার সামগ্রী প্রদান করা হয়।


    দেশীয়’র উদ্যোগে নাতে রাসূল (সা.) প্রতিযোগিতা, থাকছে ৫০ হাজার টাকা পুরস্কার প্রতিযোগিতা

    দেশীয়’র উদ্যোগে নাতে রাসূল (সা.) প্রতিযোগিতা, থাকছে ৫০ হাজার টাকা পুরস্কার

    কনটেন্ট ক্রিয়েটর, লেখক ও প্রকাশকদের অধিকার সুরক্ষা নিয়ে দেশীয়'র সেমিনার ঢাকা

    কনটেন্ট ক্রিয়েটর, লেখক ও প্রকাশকদের অধিকার সুরক্ষা নিয়ে দেশীয়'র সেমিনার

    কবি আরিফ হোসেন সবুজ জুলাইকে বাংলাদেশের মুক্তির স্মারক হিসেবে চিহ্নিত করেছেন সাহিত্যিক

    কবি আরিফ হোসেন সবুজ জুলাইকে বাংলাদেশের মুক্তির স্মারক হিসেবে চিহ্নিত করেছেন

    ঢাকায় সিরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও গজল সন্ধ্যা অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    ঢাকায় সিরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও গজল সন্ধ্যা অনুষ্ঠিত

    নরসিংদীতে দেশীয়’র সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত কর্মশালা

    নরসিংদীতে দেশীয়’র সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত

    ফরিদপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের সাংস্কৃতিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    ফরিদপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের সাংস্কৃতিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত

    বগুড়ায় কবি মতিউর রহমান মল্লিকের মৃত্যুবার্ষিকী পালিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    বগুড়ায় কবি মতিউর রহমান মল্লিকের মৃত্যুবার্ষিকী পালিত

    ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে: ডা. শফিকুর রহমান সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে: ডা. শফিকুর রহমান

    হবিগঞ্জে ‘লাল জুলাইয়ের গান’ শিরোনামে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    হবিগঞ্জে ‘লাল জুলাইয়ের গান’ শিরোনামে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান

    দেশীয়, বগুড়া মহানগর শাখার সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী

    দেশীয়, বগুড়া মহানগর শাখার সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত