১৩ অগাস্ট, ২০২৬ ০৯:৩৮ এএম
বুধবার সন্ধ্যায় দেশীয় সাংস্কৃতিক সংসদ বগুড়া মহানগর শাখার আয়োজনে কবি মতিউর রহমান মল্লিকের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল মহানগর সহসভাপতি মোখলেছুর রহমান মুকুলের সভাপতিত্বে মাহবুবুল আলম পাশার পরিচালনায় নবাববাড়িস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ বগুড়া মহানগর শাখার উপদেষ্টা ও সরকারী আজিজুল হক কলেজের সাবেক জিএস অধ্যাপক আ স ম আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহসভাপতি শিল্পী আসাদুল ইসলাম আসাদ, মিজানুর রহমান, শিল্পী জুলকার নাঈন রায়হান, শেখ মাহমুদুন্নবী শামীম। নিবেদিত কবিতা আবৃত্তি করেন হাসান রুহুল, গান পরিবেশন করেন দেশীয় সাংস্কৃতিক সংসদ বগুড়া মহানগর শাখার শিল্পী আরিফুর রহমান, শাহেদ শরীফ, জান্নাতুল ফেরদৌস জনি, সোহায়েল হাসান, আরিফুর রহমান পলাশ।