সোমবার, ০১ জুন ২০২৬
শিরোনাম :
  • জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত ঢাবির শিক্ষার্থী শিল্পী সালমান খানের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পী ঢাবির শিক্ষার্থী শিল্পী সালমান খানের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পী অসুস্থ কবি আল-মুজাহিদীকে দেখতে হাসপাতালে মিয়া গোলাম পরওয়ার অসুস্থ কবি আল-মুজাহিদীকে দেখতে হাসপাতালে মিয়া গোলাম পরওয়ার কাঠপেন্সিল সাহিত্য সংসদের নতুন কমিটি গঠন কাঠপেন্সিল সাহিত্য সংসদের নতুন কমিটি গঠন ফররুখ গবেষণা ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন ফররুখ গবেষণা ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন কবিতা বাংলাদেশের সাহিত্য সভা অনুষ্ঠিত কবিতা বাংলাদেশের সাহিত্য সভা অনুষ্ঠিত
  • কলকাতায় শুরু হলো প্রথম থ্রিলার সাহিত্য উৎসব

    নিউজ ডেস্ক

    ২০ মে, ২০২৪ ১০:৫৬ এএম

    কলকাতায় শুরু হলো প্রথম থ্রিলার সাহিত্য উৎসব

    ভারতের কলকাতার কলেজ স্কয়ারের অভিযান বুক ক্যাফেতে শুরু হয়েছে ‘প্রথম কলকাতা থ্রিলার লিট ফেস্ট—২০২৪’। ১৮ মে থেকে শুরু হওয়া ৮টি দিনব্যাপী এই সাহিত্য উৎসব শেষ হবে আগামী ২৫ মে। থ্রিলার লিট ফেস্টের উদ্বোধন করেন প্রাবন্ধিক ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক সুমিতা চক্রবর্তী, সাহিত্যিক প্রচেত গুপ্ত, থ্রিলার লেখক শুদ্ধেন্দু চক্রবর্তী, সুস্মিতা সাহা এবং শ্রীমন্ত বসু। পিস্তলের গুলি ছুঁড়ে উদ্বোধন করা হয় প্রথম কলকাতার থ্রিলার লিট ফেস্টের। শুধু উদ্বোধকদের হাতে নয়, এই সময় কলেজ স্ট্রিটের অভিযান বুক ক্যাফেতে উপস্থিত দর্শকদের হাতেও তুলে দেওয়া হয় ছোটো ছোটো বন্দুক।

    বাংলা থ্রিলার ও গোয়েন্দা গল্পের ইতিহাস ও বর্তমান নিয়ে প্রথম সেশনে আলোচনা করেন উদ্বোধকেরা। আলোচনায় উঠে আসে কাকে থ্রিলার বলা যাবে? থ্রিলার পার্ট আমাদের মানসিক অসুস্থতায় মেডিসিনের মতো কাজ করে কি না? প্রিয়নাথ দারোগা থেকে মোহাম্মদ নাজিম উদ্দিন পর্যন্ত বিভিন্ন লেখকের লেখা বিভিন্ন দিক থেকে আলোচিত হয়।

    অধ্যাপক সুমিত চক্রবর্তী বলেন, ‘ভৌতিক থ্রিলার আমার মোটেই ভালো লাগে না। যুক্তির বাস্তবতা না থাকলে সেই থ্রিলার বা গোয়েন্দা গল্প আমার জন্য নয়। যে কারণে আমার সত্যজিতের সোনার কেল্লা ভালো লাগে না, অথচ জয় বাবা ফেলুনাথ ভালো লাগে।’

    সাহিত্যিক প্রচেতগুপ্ত বলেন, ‘তা সে থ্রিলারই হোক বা সামাজিক গল্প আসল কথা হলো—ভালো লেখা আর খারাপ লেখা। সাহিত্যের সব বিভাগের ভালো লেখাই আমাদের পাঠ করা প্রয়োজন।’

    শুদ্ধেন্দু চক্রবর্তী বলেন, ‘বিভূতিভূষণের তারানাথ তান্ত্রিক বা সমরেশ বসুর বিবর—এগুলো উৎকৃষ্ট থ্রিলারের উদাহরণ।’ সুস্মিতা সাহা এবং শ্রীমন্ত বসু বর্তমানে থ্রিলার সাহিত্য নতুন পাঠক সৃষ্টি করছে বাংলা ভাষায়—সে বিষয়ে আলোচনা করে মোহাম্মদ নাজিম উদ্দিনসহ সমকালীন লেখকদের উদাহরণ দেন।

    দ্বিতীয় সেশনের বিষয় ছিল—থ্রিলার সাহিত্যে বাস্তব এবং পরবাস্তব। আলোচক অরিত্রতুহিন দাস, সুজয়কুমার মুখোপাধ্যায়, শ্রীময়ী রায় এবং শাশ্বত ধর একটি বিষয় সহমত হন যে, থ্রিলারকে যদি পুরোপুরি বাস্তব হতে হয় তাহলে তা কেস ডায়েরি হয়ে যাবে। বাস্তবের সঙ্গে পরাবাস্তবের যথাযথ সংমিশ্রণ একটি লেখাকে প্রকৃত থ্রিলার হতে সাহায্য করে। সুজয়কুমার মুখোপাধ্যায় বলেন, ‘রামায়ণ-মহাভারত এগুলো সবই থ্রিলার গল্পের সমষ্টি।’

    তৃতীয় এবং প্রথম দিনের শেষ সেশনের বিষয় ছিল অতিপ্রাকৃতিক থ্রিলার। লেখক মণীষ মুখোপাধ্যায় তন্ত্র থ্রিলার নিয়ে তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলেন। ঈশা দেব পাল বলেন, ‘বাংলার রূপকথার গল্প থ্রিলারের উদাহরণ হিসেবে ভাবা উচিত। কিন্তু কোনো আলোচক রূপকথাকে সাহিত্য হিসাবেও ঠিকঠাকভাবে বিবেচনা করেন না। কারণ বাংলার নারীদের মুখে মুখে এই গল্প প্রবাহিত হতো প্রজন্ম থেকে আরেক প্রজন্মে। আমাদের সৌভাগ্য রবীন্দ্রনাথ দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের রূপকথা সংকলনে ভূমিকা লিখে বিষয়টার গুরুত্ব বৃদ্ধি করে গেছেন।’

    অভিষেক মুখোপাধ্যায় তার ব্যক্তিগত অতিপ্রাকৃতিক অভিজ্ঞতার কথা শেয়ার করে বলেন, সেই ঘটনাগুলোই তার সুপার ন্যাচারাল থ্রিলার লেখার প্রেরণা। সুতপা ভদ্র সরকার অডিয়ো স্টোরি বর্তমান সময়ে সুপার ন্যাচারাল থ্রিলারের জনপ্রিয়তাকে যেভাবে বৃদ্ধি করছে, সে বিষয়ে আলোকপাত করেন। শরণ্যা বন্দ্যোপাধ্যায় দেশ-বিদেশের বিভিন্ন থ্রিলার গল্পের উদাহরণ দিয়ে সুপার ন্যাচারাল থ্রিলার বিষয়টি প্রাঞ্জল করে তোলেন।

    শতাধিক আলোচকের ২২টি সেশনের ৮ দিনের (১৮ থেকে ২৫ মে) প্রথম কলকাতা থ্রিলার লিট ফেস্টের ভাবনা আসার মাত্র ৭২ ঘণ্টার ভেতর কীভাবে উদ্বোধন করা সম্ভব হলো তা অনুষ্ঠানের সূচনায় জানান অন্যতম আয়োজক মারুফ হোসেন। তিনি বলেন, ‘সমসময়ের বাংলা ভাষার জনপ্রিয়তম থ্রিলার লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের জন্মদিন উপলক্ষ্যে প্রথম কলকাতা থ্রিলার লিট ফেস্টের আয়োজন।’


    জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট কবিতা

    জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট

    ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে ভোলা ফোরাম ঢাকা স্মরণসভা

    ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে ভোলা ফোরাম ঢাকা

    ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকীতে চরফ্যাশনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্মরণসভা

    ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকীতে চরফ্যাশনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    ড. আ জ ম ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভার আয়োজন করেছে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বরিশাল মহানগর সাহিত্যিক

    ড. আ জ ম ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভার আয়োজন করেছে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বরিশাল মহানগর

    দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক শিল্পী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক শিল্পী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

    দেশীয় সংস্কৃতিক সংসদ, নারায়ণগঞ্জ মহানগরীর কমিটি গঠন ও শিল্পী সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সংস্কৃতিক সংসদ, নারায়ণগঞ্জ মহানগরীর কমিটি গঠন ও শিল্পী সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত

    সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় সাহিত্যিক

    সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয়

    ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল রাজশাহী

    ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল

    অনুপম সাংস্কৃতিক সংসদ–এর উদ্যোগে ড. আ জ ম ওবায়েদুল্লাহ’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    অনুপম সাংস্কৃতিক সংসদ–এর উদ্যোগে ড. আ জ ম ওবায়েদুল্লাহ’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

    কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত