শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  • দেশীয়’র উদ্যোগে নাতে রাসূল (সা.) প্রতিযোগিতা, থাকছে ৫০ হাজার টাকা পুরস্কার দেশীয়’র উদ্যোগে নাতে রাসূল (সা.) প্রতিযোগিতা, থাকছে ৫০ হাজার টাকা পুরস্কার কনটেন্ট ক্রিয়েটর, লেখক ও প্রকাশকদের অধিকার সুরক্ষা নিয়ে দেশীয়'র সেমিনার কনটেন্ট ক্রিয়েটর, লেখক ও প্রকাশকদের অধিকার সুরক্ষা নিয়ে দেশীয়'র সেমিনার কবি আরিফ হোসেন সবুজ জুলাইকে বাংলাদেশের মুক্তির স্মারক হিসেবে চিহ্নিত করেছেন কবি আরিফ হোসেন সবুজ জুলাইকে বাংলাদেশের মুক্তির স্মারক হিসেবে চিহ্নিত করেছেন নরসিংদীতে দেশীয়’র সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত নরসিংদীতে দেশীয়’র সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত হবিগঞ্জে ‘লাল জুলাইয়ের গান’ শিরোনামে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান হবিগঞ্জে ‘লাল জুলাইয়ের গান’ শিরোনামে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান দেশীয়, বগুড়া মহানগর শাখার সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশীয়, বগুড়া মহানগর শাখার সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত জুলাইয়ের কবিতা জুলাইয়ের কবিতা কবি আল মুজাহিদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক  কবি আল মুজাহিদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক  কলকাতায় অভিনেতা মোশারফ করিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের! কলকাতায় অভিনেতা মোশারফ করিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের! দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ অনুষ্ঠিত
  • সাক্ষাৎকারমূলক জীবনীগ্রন্থ ‘আলাপে সংলাপে’ এর মোড়ক উম্মোচন

    নিউজ ডেস্ক

    ৭ মার্চ, ২০২৪ ১২:৫৬ পি এম

    সাক্ষাৎকারমূলক জীবনীগ্রন্থ ‘আলাপে সংলাপে’ এর মোড়ক উম্মোচন

    অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা এ ইউ এম গোলাম বারীর সাক্ষাৎকারমূলক জীবনীগ্রন্থ ‘আলাপে সংলাপে’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন ঐতিহ্যবাহী জয়নগর আমিনিয়া ফাজিল মাদরাসায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যেমে বইটির মোড়ক উন্মোচন হয়েছে।

    এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেণ্য শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ, লেখক-গবেষক ড. আব্দুস সালাম আজাদী, ড. আশরাফ হোসাইন, ড. আক্তারুজ্জামান, ড. আব্দুল মান্নান, শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান, মাওলানা নেসার উদ্দীন আহমদ, অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা নুরুজ্জামান হাবীবী, তরুণ সমাজসেবক গাজী আব্দুর রউফ, কবি ও গবেষক ইয়াসিন মাহমুদ, তরুণ ইসলামী স্কলার ও শিল্পী হাফেজ সালাউদ্দীন আল-আযাদ, মাওলানা হাফিজ জোয়াদ্দার, সাকিব জামান প্রমুখ।

    প্রাবন্ধিক ও অনুবাদক জাকির হুসাইনের সম্পাদনায় বইটি আবীর প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। প্রচ্ছদ ডিজাইন করেছেন হাশেম আলী। বইটির কভার মূল্য ৩০০ টাকা।

    বইটি সম্পর্কে আবীর প্রকাশনের প্রকাশক বলেন, মাওলানা এ ইউ এম গোলাম বারী এমনই একটি বটবৃক্ষ, যার ছায়ায়-ছোঁয়ায় তৈরি হয়েছে আরো অনেক বটবৃক্ষ। এটা তার পরম সৌভাগ্য। ব্যক্তিগত জীবনে হাসি-খুশি থাকতে পছন্দ করেন তিনি। চলনে-বলনে এখনও টগবগে তরুণের মতো। তবে বরাবরই নিজেকে লুকাতে চান তিনি। ‘আলাপে সংলাপে’ তাঁর জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিকে আলো ফেলবার চেষ্টা করা হয়েছে।

    মাওলানা এ ইউ এম গোলাম বারী সাতক্ষীরার শ্যামনগর থানাধীন কাশিমাড়ী গ্রামে ১৯৬১ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন। পিতা মৌলভী গোলাম মহিউদ্দীন সরদার। মাতা মোছাম্মাৎ ছায়রা খাতুন। কাশিমাড়ী প্রাইমারি স্কুলে শিক্ষাজীবন শুরু। এরপর আশাশুনি থানার কলিমাখালি আজিজিয়া ফাজিল মাদ্রাসা, কালীগঞ্জ থানার চৌমুহনী ফাজিল মাদ্রাসা, শ্যামনগর থানার জয়নগর আমিনিয়া ফাজিল মাদ্রাসা, বরিশালের ছারছীনা দারুসসুন্নাহ কামিল মাদ্রাসা ও ঢাকার তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় পড়াশুনা করেন। তিনি হাদীস ও তাফসীরে ডাবল কামিল পাস করেন।

    জয়নগর আমিনিয়া ফাজিল মাদ্রাসায় উপাধ্যক্ষ পদে ১৭ বছর এবং অধ্যক্ষ পদে ২০ বছর শিক্ষকতা করেন। তিনি জেলা প্রশাসন থেকে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা ও সাতক্ষীরা মসজিদ মিশন থেকে শ্রেষ্ঠ ইমাম সম্মাননা অর্জন করেন। মাওলানা এ ইউ এম গোলাম বারী দুই ছেলে ও এক কন্যার জনক।

     


    দেশীয়’র উদ্যোগে নাতে রাসূল (সা.) প্রতিযোগিতা, থাকছে ৫০ হাজার টাকা পুরস্কার প্রতিযোগিতা

    দেশীয়’র উদ্যোগে নাতে রাসূল (সা.) প্রতিযোগিতা, থাকছে ৫০ হাজার টাকা পুরস্কার

    কনটেন্ট ক্রিয়েটর, লেখক ও প্রকাশকদের অধিকার সুরক্ষা নিয়ে দেশীয়'র সেমিনার ঢাকা

    কনটেন্ট ক্রিয়েটর, লেখক ও প্রকাশকদের অধিকার সুরক্ষা নিয়ে দেশীয়'র সেমিনার

    কবি আরিফ হোসেন সবুজ জুলাইকে বাংলাদেশের মুক্তির স্মারক হিসেবে চিহ্নিত করেছেন সাহিত্যিক

    কবি আরিফ হোসেন সবুজ জুলাইকে বাংলাদেশের মুক্তির স্মারক হিসেবে চিহ্নিত করেছেন

    ঢাকায় সিরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও গজল সন্ধ্যা অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    ঢাকায় সিরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও গজল সন্ধ্যা অনুষ্ঠিত

    নরসিংদীতে দেশীয়’র সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত কর্মশালা

    নরসিংদীতে দেশীয়’র সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত

    ফরিদপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের সাংস্কৃতিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    ফরিদপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের সাংস্কৃতিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত

    বগুড়ায় কবি মতিউর রহমান মল্লিকের মৃত্যুবার্ষিকী পালিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    বগুড়ায় কবি মতিউর রহমান মল্লিকের মৃত্যুবার্ষিকী পালিত

    ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে: ডা. শফিকুর রহমান সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে: ডা. শফিকুর রহমান

    হবিগঞ্জে ‘লাল জুলাইয়ের গান’ শিরোনামে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    হবিগঞ্জে ‘লাল জুলাইয়ের গান’ শিরোনামে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান

    দেশীয়, বগুড়া মহানগর শাখার সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী

    দেশীয়, বগুড়া মহানগর শাখার সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত