শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  • জুলাইয়ের কবিতা জুলাইয়ের কবিতা কবি আল মুজাহিদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক  কবি আল মুজাহিদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক  কলকাতায় অভিনেতা মোশারফ করিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের! কলকাতায় অভিনেতা মোশারফ করিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের! দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ অনুষ্ঠিত জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত ঢাবির শিক্ষার্থী শিল্পী সালমান খানের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পী ঢাবির শিক্ষার্থী শিল্পী সালমান খানের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পী
  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন নির্ঝর সাহিত্য সাংস্কৃতিক সংসদের

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ ১৫:৪৩ পি এম

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন নির্ঝর সাহিত্য সাংস্কৃতিক সংসদের

    কক্সবাজারের নির্ঝর সাহিত্য সাংস্কৃতিক সংসদের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্ঝর সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক জাহিদুল গণি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শতাব্দী সাংস্কৃতিক সংসদ কক্সবাজারের আহ্বায়ক আল আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার নিউজের বার্তা সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ইমাম খাইর।

    বক্তারা বলেছেন, রক্তের বিনিময়ে অর্জিত ভাষা আমার মায়ের ভাষা বাংলা। বাংলা ভাষার মর্যাদাকে সমুন্নত রাখতে আমাদেরকে পরিশীলিত ও বিশুদ্ধভাবে বাংলা ভাষা চর্চা করতে সচেষ্ট হতে হবে। বাংলা ভাষা ও সংস্কৃতিকে ভিনদেশী আক্রমণ থেকে বাঁচাতে কাজ করতে হবে। আলোচনা সভার শুরুতে কোরাস ভাষার গান, কবিতা আবৃত্তি করেন নির্ঝর সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন নির্ঝর সাহিত্য সাংস্কৃতিক সংসদের সহ-পরিচালক শিল্পী জয়নাল আবেদীন, অর্থ সম্পাদক বাচিক শিল্পী খাইরুল ইসলাম আদিব।