শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  • জুলাইয়ের কবিতা জুলাইয়ের কবিতা কবি আল মুজাহিদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক  কবি আল মুজাহিদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক  কলকাতায় অভিনেতা মোশারফ করিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের! কলকাতায় অভিনেতা মোশারফ করিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের! দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ অনুষ্ঠিত জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত ঢাবির শিক্ষার্থী শিল্পী সালমান খানের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পী ঢাবির শিক্ষার্থী শিল্পী সালমান খানের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পী
  • কবি যাকিউল হক জাকীর মৃত্যুতে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক

    নিজস্ব প্রতিবেদক

    ১ জুন, ২০২৫ ১৬:১৮ পি এম

    কবি যাকিউল হক জাকীর মৃত্যুতে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক

    সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি ও সাইমুম শিল্পীগোষ্ঠীর সাবেক সহকারি পরিচালক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি যাকিউল হক জাকী দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৩১ মে শনিবার দিবাগত রাত ১০টার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। কবি যাকিউল হক জাকী দীর্ঘদিন ধরে মারাত্মকভাবে অসুস্থ ছিলেন। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া।

    তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারী ড. মনোয়ারুল ইসলাম। এক শোক বার্তায় তিনি বলেন, যাকিউল হক জাকী ছিলেন সুস্থ ধারার সাংস্কৃতিক অঙ্গনের একজন গুণী মানুষ। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ইসলামী সাহিত্য সাংস্কৃতিক অঙ্গন একজন গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারালো। আল্লাহ এই সাংস্কৃতিক মুজাহিদকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার তাওফিক এবং ধৈর্য ধারণ করার শক্তি দিন, আমিন।

    যাকিউল হক জাকী ১৯৮৩ সালের ৩ জানুয়ারি বগুড়ার সোনাতলা গ্রামে জন্মগ্রহণ করেন। কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে রাত ১টায় তার প্রথম জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়িতে নেয়া হয়। ১ জুন সকাল সাড়ে ৮টায় নিজ জন্মভূমি বগুড়ায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বেলা সাড়ে ১০টায় পৈতৃক ভূমি জয়পুরহাটের আক্কেলপুরে তৃতীয় জানাজা শেষে মায়ের কবরের পাশে দাফন করা হয়।