বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  • হবিগঞ্জে ‘লাল জুলাইয়ের গান’ শিরোনামে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান হবিগঞ্জে ‘লাল জুলাইয়ের গান’ শিরোনামে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান দেশীয়, বগুড়া মহানগর শাখার সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশীয়, বগুড়া মহানগর শাখার সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত জুলাইয়ের কবিতা জুলাইয়ের কবিতা কবি আল মুজাহিদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক  কবি আল মুজাহিদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক  কলকাতায় অভিনেতা মোশারফ করিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের! কলকাতায় অভিনেতা মোশারফ করিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের! দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ অনুষ্ঠিত জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • ১১ গুণীজন পেলেন বাঁধনহারা সাহিত্য পুরস্কার-২০২৫

    নিজস্ব প্রতিবেদক

    ৩ মে, ২০২৫ ১২:৫৮ পি এম

    ১১ গুণীজন পেলেন বাঁধনহারা সাহিত্য পুরস্কার-২০২৫

    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কিষান মজদুর ইউনাইটেড একাডেমি প্রাঙ্গণে গত ১ মে বৃহস্পতিবার বাঁধনহারা সাহিত্য পরিষদের উদ্যোগে দুই যুগ পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য সাহিত্য সম্মেলন ও ৫ম সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে দেশবরেণ্য গবেষক, শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক ও শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন। একইসঙ্গে দেশের ১১ গুণী সাহিত্য-সাংস্কৃতিক ব্যক্তিত্বকে পুরস্কৃত করা হয়।

    পুরস্কারপ্রাপ্ত ১১ গুণীজন হলেন; কবিতায় কবি মোশাররফ হোসেন খান, ঢাকা; শিক্ষায় অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়; রোহিঙ্গা বিষয়ক গবেষণায় অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ, রাজশাহী বিশ্ববিদ্যালয়; অনুবাদ সাহিত্যে অধ্যাপক ড. কামরুল হাসান, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া; গীতিকবিতায় অধ্যাপক আবু তাহের বেলাল, প্রবন্ধ সাহিত্যে গাজী নজরুল ইসলাম, সাবেক এমপি, শ্যামনগর, সাতক্ষীরা ও কোহিনূর বিনতে আবু বকর; সমাজসেবায় ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা; লোকসাহিত্যে অধ্যাপক এস. এম. হারুন-উর-রশীদ, কালিগঞ্জ, সাতক্ষীরা; সম্পাদনায় সালমান রিয়াজ, ঢাকা এবং সাংবাদিকতায় আবু সাঈদ বিশ্বাস, সাতক্ষীরা।

    দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম পর্বে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে সাতক্ষীরার বিভিন্ন উপজেলা থেকে প্রথিতযশা কবি সাহিত্যিক, গবেষক ও শিল্পীবৃন্দ যোগদান করেন। অনুষ্ঠান উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মনজুর ইলাহী। কবি ও ব্যাংকার সওকাত ওসমানের সভাপতিত্বে কবি স. ম তুহিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারী ড. মনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শিকড় মানবকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মাওলানা আজিজুর রহমান, কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান মুকুল, কবি ও কথাসাহিত্যিক হেলাল আনওয়ার এবং কবি ও সম্পাদক সীমান্ত আকরাম। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন বাঁধানহারা সভাপতি ইব্রাহীম বাহারী।

    দ্বিতীয় পর্বে ছিল ৫ম বাঁধনহারা সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান। বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীত গুণীজনদের উত্তরীয় পরিয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এআইবিপিএলসি’র এসএভিপি ও ম্যানেজার মো. রবিউল বাশারের সভাপতিত্বে বাঁধনহারা সেক্রেটারী ইয়াসিন মাহমুদ ও শিক্ষক আফজাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের সাবেক উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নওয়াপাড়া আলিম মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী এবং কালিগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ প্রমুখ।


    ফরিদপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের সাংস্কৃতিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    ফরিদপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের সাংস্কৃতিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত

    বগুড়ায় কবি মতিউর রহমান মল্লিকের মৃত্যুবার্ষিকী পালিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    বগুড়ায় কবি মতিউর রহমান মল্লিকের মৃত্যুবার্ষিকী পালিত

    ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে: ডা. শফিকুর রহমান সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে: ডা. শফিকুর রহমান

    হবিগঞ্জে ‘লাল জুলাইয়ের গান’ শিরোনামে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    হবিগঞ্জে ‘লাল জুলাইয়ের গান’ শিরোনামে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান

    দেশীয়, বগুড়া মহানগর শাখার সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী

    দেশীয়, বগুড়া মহানগর শাখার সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

    কবিতা বাংলাদেশ আয়োজিত 'স্মরণে জুলাই বরণে জুলাই' কবিতা পাঠ অনুষ্ঠিত সাংস্কৃৃতিক অনুষ্ঠান

    কবিতা বাংলাদেশ আয়োজিত 'স্মরণে জুলাই বরণে জুলাই' কবিতা পাঠ অনুষ্ঠিত

    সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) আয়োজিত ‘রক্তিম জুলাই’ গান নির্মাণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) আয়োজিত ‘রক্তিম জুলাই’ গান নির্মাণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জামালপুরে ‘জুলাই কবিতা পাঠের আসর’ সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জামালপুরে ‘জুলাই কবিতা পাঠের আসর’

    রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ

    দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে পথশিশুদের মাঝে মৌসুমি ফল বিতরণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে পথশিশুদের মাঝে মৌসুমি ফল বিতরণ