মঙ্গলবার, ০২ জুন ২০২৬
শিরোনাম :
  • জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত ঢাবির শিক্ষার্থী শিল্পী সালমান খানের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পী ঢাবির শিক্ষার্থী শিল্পী সালমান খানের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পী অসুস্থ কবি আল-মুজাহিদীকে দেখতে হাসপাতালে মিয়া গোলাম পরওয়ার অসুস্থ কবি আল-মুজাহিদীকে দেখতে হাসপাতালে মিয়া গোলাম পরওয়ার কাঠপেন্সিল সাহিত্য সংসদের নতুন কমিটি গঠন কাঠপেন্সিল সাহিত্য সংসদের নতুন কমিটি গঠন ফররুখ গবেষণা ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন ফররুখ গবেষণা ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন কবিতা বাংলাদেশের সাহিত্য সভা অনুষ্ঠিত কবিতা বাংলাদেশের সাহিত্য সভা অনুষ্ঠিত
  • সাংবাদিক রুহুল আমিন গাজীর মৃত্যুতে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক

    নিউজ ডেস্ক

    ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৩৮ এএম

    সাংবাদিক রুহুল আমিন গাজীর মৃত্যুতে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক

    বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি, দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার রুহুল আমিন গাজী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার রাত ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    পারিবারিক সূত্র জানিয়েছে, রুহুল আমিন গাজী কিডনিসংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে কারাবাসে তাঁর শারীরিক নানা জটিলতা তৈরি হয়। বুধবার বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। সন্ধ্যায় চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ওয়াজিহিয়া হাফিজিয়া মাদরাসার মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা আমির মাওলানা আব্দুর রহিম পাটোয়ারী। জানাজা শেষে ওয়াজিহিয়া হাফিজিয়া মাদরাসার পাশে তার মা-বাবার কবরের পাশে দাফন করা হয় তাকে।

    রুহুল আমিন গাজীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদ। সংসদের সভাপতি ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও সেক্রেটারি ড. মনোয়ারুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন, সাংবাদিকতায় একজন বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন রুহুল আমিন গাজী। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে ফ্যাসিস্ট আওয়ামী সরকার তাকে কারাগারে নিয়ে নির্যাতন চালায়। তাতেও দমে যাননি এ সাংবাদিক নেতা। রুহুল আমিন গাজীর মৃত্যুতে আমরা একজন গুণীজনকে হারালাম।

    তার মৃত্যুতে আরও শোক প্রকাশ করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী, ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন। বাসস পরিবারের পক্ষ থেকে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

    লক্ষ্মীপুর গুবিন্দিয়া গ্রামে ১৯৫৩ সালে জন্মগ্রহণ করেন সাংবাদিক রুহুল আমিন গাজী। শিক্ষাজীবনে স্নাতক ডিগ্রি লাভের পর দৈনিক ইত্তেফাকে ১৯৭৪ সালে রিপোর্টার হিসেবে কর্মজীবন শুরু করেন। শেখ হাসিনা সরকারের সময় ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় তিনি কারাবন্দী ছিলেন ১৮ মাসের বেশি সময়। কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়লেও জামিন পাননি তিনি।

    বিএনপি সমর্থিত সংগঠন সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি। গত বছরের ২৯ ডিসেম্বর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজ) দ্বি-বার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ জয়ে সভাপতি পদে নির্বাচিত হন রুহুল আমিন গাজী ও মহাসচিব পদে নির্বাচিত হন কাদের গনি চৌধুরী।

     


    জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট কবিতা

    জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট

    ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে ভোলা ফোরাম ঢাকা স্মরণসভা

    ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে ভোলা ফোরাম ঢাকা

    ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকীতে চরফ্যাশনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্মরণসভা

    ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকীতে চরফ্যাশনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    ড. আ জ ম ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভার আয়োজন করেছে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বরিশাল মহানগর সাহিত্যিক

    ড. আ জ ম ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভার আয়োজন করেছে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বরিশাল মহানগর

    দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক শিল্পী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক শিল্পী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

    দেশীয় সংস্কৃতিক সংসদ, নারায়ণগঞ্জ মহানগরীর কমিটি গঠন ও শিল্পী সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সংস্কৃতিক সংসদ, নারায়ণগঞ্জ মহানগরীর কমিটি গঠন ও শিল্পী সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত

    সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় সাহিত্যিক

    সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয়

    ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল রাজশাহী

    ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল

    অনুপম সাংস্কৃতিক সংসদ–এর উদ্যোগে ড. আ জ ম ওবায়েদুল্লাহ’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    অনুপম সাংস্কৃতিক সংসদ–এর উদ্যোগে ড. আ জ ম ওবায়েদুল্লাহ’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

    কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত