২৫ এপ্রিল, ২০২৬ ১২:৫৭ পি এম
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উত্তর থানা শাখার উদ্বোধন করেছে দেশীয় সাংস্কৃতিক সংসদ। রূপগঞ্জের কাঞ্চনে অবস্থিত একটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠক ওয়াহেদুজ্জামান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মাফুজুল ইসলাম, ইয়াছিন রায়হানসহ অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
দেশীয় সাংস্কৃতিক সংসদ, নারায়ণগঞ্জ জেলার প্রচার সম্পাদক এস এম ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উদ্বোধনী আয়োজনে বক্তারা সংগঠনের সাংস্কৃতিক কার্যক্রমের ধারাবাহিকতা ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠান শেষে নতুন শাখার কার্যক্রম সফলভাবে পরিচালনার আশাবাদ ব্যক্ত করা হয়।