২১ এপ্রিল, ২০২৬ ১৫:০৬ পি এম
ফরিদপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে দায়িত্বশীল ও শিল্পীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট সমাজসেবক ও দেশীয় সাংস্কৃতিক সংসদ, ফরিদপুর জেলার উপদেষ্টা জনাব মাওলানা মুহাম্মদ বদরুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট সুরকার ও শিল্পী সাইফুল্লাহ মানছুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের ফরিদপুর অঞ্চলের পরিচালক আব্দুল আলিম আশিক এবং সহকারী পরিচালক ওয়াহেদুজ্জামান আহমেদসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেশীয় সাংস্কৃতিক সংসদ, ফরিদপুর জেলা শাখার সভাপতি জনাব মোঃ শহিদুল্লাহ।
সভায় শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সময় সাংস্কৃতিক কার্যক্রমকে আরও বেগবান করা, শিল্পীদের উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দেশের সাংস্কৃতিক আন্দোলনকে এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।