২২ এপ্রিল, ২০২৬ ০৯:৫৬ এএম
দেশীয় সাংস্কৃতিক সংসদ, নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে মাসিক পাঠচক্রের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ আব্দুল বাকী-এর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের সাহিত্য সম্পাদক ও বিশিষ্ট কবি জাকির আবু জাফর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি সভ্যতা, মানবজীবন ও ইসলামি সংস্কৃতি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন। তিনি বলেন, জ্ঞান অর্জন ছাড়া আল্লাহর উৎকৃষ্ট বান্দা হওয়া সম্ভব নয়। তাই ইসলামের তাহজিব ও তমুদ্দিন সম্পর্কে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও সম্পাদক সীমান্ত আকরাম। আজিজ হাকিম-এর সঞ্চালনায় সকাল সাড়ে নয়টায় দারসুল কুরআনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। দারস পেশ করেন দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইকবাল হোসাইন মনজু।
এছাড়াও অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন।