বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনাম :
  • জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত ঢাবির শিক্ষার্থী শিল্পী সালমান খানের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পী ঢাবির শিক্ষার্থী শিল্পী সালমান খানের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পী অসুস্থ কবি আল-মুজাহিদীকে দেখতে হাসপাতালে মিয়া গোলাম পরওয়ার অসুস্থ কবি আল-মুজাহিদীকে দেখতে হাসপাতালে মিয়া গোলাম পরওয়ার কাঠপেন্সিল সাহিত্য সংসদের নতুন কমিটি গঠন কাঠপেন্সিল সাহিত্য সংসদের নতুন কমিটি গঠন ফররুখ গবেষণা ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন ফররুখ গবেষণা ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন কবিতা বাংলাদেশের সাহিত্য সভা অনুষ্ঠিত কবিতা বাংলাদেশের সাহিত্য সভা অনুষ্ঠিত
  • পাবনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

    নিউজ ডেস্ক

    ১০ জুন, ২০২৬ ০৯:৩৬ এএম

    পাবনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

    জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে পাবনায় বর্ণাঢ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত ২ জুন (মঙ্গলবার) সন্ধ্যায় পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘পাবনা সংস্কৃতিকেন্দ্র, এই অনুষ্ঠানের আয়োজন করে। পাবনা সংস্কৃতিকেন্দ্রের সভাপতি জনাব এস এম সোহেল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পাবনা জেলা যুগ্ম পরিচালক তৌফিক ইকবাল। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন দৈনিক জীবন কথা পত্রিকার সম্পাদক জনাব এএসএম আব্দুল্লাহ এবং পাবনা হাজী জসিম উদ্দিন ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক জনাব রফিকুল ইসলাম হুদা।

    বক্তারা কবি নজরুলের সাম্যবাদী চেতনা, সাহিত্য ও বাঙালি জাতীয়তাবাদে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।পাবনা সংস্কৃতিকেন্দ্রের শিল্পী মাওলানা মোঃ আলমগীর হোসনের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা ঘটে। এরপর শুরু হয় জমকালো সাংস্কৃতিক পর্ব। অনুষ্ঠানে কবি নজরুলের কালজয়ী গানগুলো গেয়ে দর্শকদের মুগ্ধ করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী আব্দুল মোমিনসহ পাবনা সংস্কৃতিকেন্দ্রের শিল্পীবৃন্দ।

    এছাড়া নজরুলের জীবনী নিয়ে গম্ভীরা ও মনোজ্ঞ নাটিকা পরিবেশন করেন নাট্যশিল্পী নুরুল ইসলাম উজ্জ্বলসহ অন্যান্য নাট্যশিল্পীবৃন্দ।অনুষ্ঠানে কবিতা আবৃত্তি পরিবেশন করেন পাবনা সংস্কৃতিকেন্দ্রের আবৃত্তিশিল্পী রুহুল আমিন রিয়াজী, হাফিজুর রহমান আবিদ এবং তাওকির আহমাদ তাসিন।  সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবনা সংস্কৃতিকেন্দ্রের আবৃত্তি ও উপস্থাপনা বিষয়ক সম্পাদক রুহুল আমিন রিয়াজী। অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, সাংস্কৃতিক কর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


    পাবনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    পাবনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

    জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট কবিতা

    জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট

    ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে ভোলা ফোরাম ঢাকা স্মরণসভা

    ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে ভোলা ফোরাম ঢাকা

    ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকীতে চরফ্যাশনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্মরণসভা

    ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকীতে চরফ্যাশনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    ড. আ জ ম ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভার আয়োজন করেছে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বরিশাল মহানগর সাহিত্যিক

    ড. আ জ ম ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভার আয়োজন করেছে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বরিশাল মহানগর

    দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক শিল্পী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক শিল্পী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

    দেশীয় সংস্কৃতিক সংসদ, নারায়ণগঞ্জ মহানগরীর কমিটি গঠন ও শিল্পী সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সংস্কৃতিক সংসদ, নারায়ণগঞ্জ মহানগরীর কমিটি গঠন ও শিল্পী সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত

    সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় সাহিত্যিক

    সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয়

    ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল রাজশাহী

    ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল

    অনুপম সাংস্কৃতিক সংসদ–এর উদ্যোগে ড. আ জ ম ওবায়েদুল্লাহ’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    অনুপম সাংস্কৃতিক সংসদ–এর উদ্যোগে ড. আ জ ম ওবায়েদুল্লাহ’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত