৩ মে, ২০২৬ ১০:৪৫ এএম
জাতীয় সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদ রংপুর মহানগরের বার্ষিক নির্বাচন গত শুক্রবার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও কণ্ঠশিল্পী হাবিবুর রহমান শামীম। সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন সাংস্কৃতিক সংগঠক, গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী আবুল হোসাইন। এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাংস্কৃতিক সংগঠক ও কণ্ঠশিল্পী নাঈম সিদ্দিকী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিতদের নাম ঘোষণা করেন দেশীয় সাংস্কৃতিক সংসদ রংপুর মহানগরের তত্ত্বাবধায়ক ও বিশিষ্ট সাংস্কৃতিক পৃষ্ঠপোষক মো. গোলাম মোস্তফা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিস্তা সাংস্কৃতিক সংসদ রংপুর জেলার তত্ত্বাবধায়ক অধ্যক্ষ আব্দুল গণি।