২৬ এপ্রিল, ২০২৬ ১২:২৩ পি এম
দেশীয় সাংস্কৃতিক সংসদ, ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয়’র কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট সুরকার ও শিল্পী সাইফুল্লাহ মানছুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার প্রধান উপদেষ্টা মো. আব্দুল করিম এবং ময়মনসিংহ-৬ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা শাখার তত্ত্বাবধায়ক অধ্যক্ষ কামরুল হাসান মিলন।
জেলা সভাপতি মো. জিহাদ রায়হানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আসাদুল্লাহ আকন্দের সঞ্চালনায় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অঞ্চল তত্ত্বাবধায়ক এ এস এস মুয়াজ্জাম হুসাইন, সাইমুম শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক মুস্তাগীছুর রহমান, দেশীয় সাংস্কৃতিক সংসদের প্রশিক্ষণ সম্পাদক তাওহীদুল ইসলাম, মহানগর তত্ত্বাবধায়ক ইঞ্জিনিয়ার আব্দুল বারী, মাহফুজুর রহমান পাঠান, ডা. শাহাবুদ্দীন আহমেদসহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ।
কর্মশালায় সাংস্কৃতিক চর্চার বিকাশ, সংগঠনের কার্যক্রম জোরদার এবং নতুন প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।