বুধবার, ০৩ জুন ২০২৬
শিরোনাম :
  • জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত ঢাবির শিক্ষার্থী শিল্পী সালমান খানের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পী ঢাবির শিক্ষার্থী শিল্পী সালমান খানের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পী অসুস্থ কবি আল-মুজাহিদীকে দেখতে হাসপাতালে মিয়া গোলাম পরওয়ার অসুস্থ কবি আল-মুজাহিদীকে দেখতে হাসপাতালে মিয়া গোলাম পরওয়ার কাঠপেন্সিল সাহিত্য সংসদের নতুন কমিটি গঠন কাঠপেন্সিল সাহিত্য সংসদের নতুন কমিটি গঠন ফররুখ গবেষণা ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন ফররুখ গবেষণা ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন কবিতা বাংলাদেশের সাহিত্য সভা অনুষ্ঠিত কবিতা বাংলাদেশের সাহিত্য সভা অনুষ্ঠিত
  • সৃজনধারা-বিসিএ'র ৭০তম সাহিত্যসভা ও ঈদ পুনর্মিলনী

    নিজস্ব প্রতিবেদক

    ৫ এপ্রিল, ২০২৬ ১৫:২০ পি এম

    সৃজনধারা-বিসিএ'র ৭০তম সাহিত্যসভা ও ঈদ পুনর্মিলনী

    সৃজনধারা-বিসিএ'র ৭০তম সাহিত্যসভা ও ঈদ পুনর্মিলনী গত ৪ এপ্রিল '২৬ বিকাল ৪.০০ টায় বাড্ডার সৃষ্টি মাল্টিমিডিয়া কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি জনাব আবেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সাহিত্যসভায় প্রধান অতিথি ছিলেন দেশের অন্যতম কবি 'কবিতা বাংলাদেশ'এর সম্মানিত সহসভাপতি কবি হাসান আলিম।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের খ্যাতিমান কবি সোলায়মান আহসান ও দৈনিক নয়া দিগন্তের সাহিত্য সম্পাদক বিশিষ্ট কবি জাকির আবু জাফর।

    আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন কবি নাসির হেলাল, কবি ও গবেষক ড. ইয়াহ্ইয়া মান্নান, কথাসাহিত্যিক নাসীমুল বারী, কবি আতিক হেলাল। স্বাগত বক্তব্য পেশ করেন বিসিএ'র সম্মানিত সেক্রেটারি কবি ইবরাহীম বাহারী।

    কবি নাঈম আল ইসলাম মাহিনের উপস্থাপনায় হাফেজ শেখ  আনাস এর  কুরআনুল কারিম তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বরচিত লেখা পাঠে সরাসরি অংশগ্রহণ করেন অসংখ্য নবীন প্রবীণ কবি ও লেখকবৃন্দ। তাদের মধ্যে অন্যতম কবি ইবরাহীম বাহারী, সাংবাদিক হারুন ইবনে শাহাদাত, কবি মুন্সি বোরহান মাহমুদ, কবি আর কে শাব্বীর আহমদ , কবি রবিউল মাশরাফি, কবি আমিনুল ইসলাম, কবি রফিক উল আলম, কবি তাজ ইসলাম, কবি শাহীন সৈকত, ড. মনসুর ফিরোজী,

    কবি শেখ বিপ্লব হোসেন, কবি আরিফ হোসেন সবুজ, কবি রবিউল খন্দকার, কবি আব্দুল্লাহ আল মাহমুদ, কবি শাহজাহান সানু, ডা: জাহিদ হোসেন, কবি রহমান মাজিদ, কবি রানা হামিদ, কবি নোমান সাদিক, কবি সাইফ আলী, কবি সাগর হাওলাদার,   কবি আবদুল্লাহ আল হাসিব, ড. এমদাদুল হক হেলালী, কবি স্বরেআ কাদির, কবি নাঈম আল ইসলাম মাহিন, কবি শহীদ সিরাজী প্রমুখ।

    পুথি পাঠ করেন কবি জালাল খান ইউসুফী। অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী মিরাদুল মুনিম, শিল্পী শোয়াইব আহমেদ ও তাঁর সঙ্গীরা।

     

    প্রধান অতিথি কবি হাসান আলিম বিভিন্ন সাহিত্যের প্রখ্যাত কবিদের সাহিত্যকর্ম পর্যালোচনা করেন । তিনি কবি ও লেখকদের দিক নির্দেশনামুলক পরামর্শ দেন। কবিতা লেখার কলাকৌশল নিয়েও আলোচনা করেন। বিশিষ্ট কবি সোলায়মান আহসান বক্তব্যে তাঁর কবি হয়ে বেড়ে ওঠার গল্প শোনান ও নিজের লেখা গ্রন্থের কিছু দিক তুলে ধরে কবিতা পাঠ পাঠ করেন। দৈনিক নয়া দিগন্তের সাহিত্য সম্পাদক বিশিষ্ট কবি জাকির আবু জাফর কবিতার আদি ইতিহাস চমৎকারভাবে তুলে ধরেন।  বিশেষ করে ইসলামী কবিদের পরিচিতি,  লেখার প্রতিপাদ্য বিষয় ও বৈশিষ্ট্য উপস্থাপন করেন; যা সকলকে মুগ্ধ করে।

     

    গুরুত্বপূর্ণ বক্তব্য ছাড়াও ড. ইয়াহিয়া মান্নান ও কবি আতিক হেলাল নিজের লেখা কবিতা পাঠ করেন। বক্তব্য রাখেন কবি নাসির হেলাল, কথাসাহিত্যিক নাসিমুল বারী, কবি মুর্শিদ উল আলম, জনাব সুলতান মাহমুদ। লেখা পাঠ ও সকলের পাণ্ডিত্যপূর্ণ আলোচনা কবি ও লেখকগণকে অনুপ্রাণিত করে। সুস্থ সংস্কৃতি বিকাশে এ ধরনের সাহিত্যসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলে মতামত ব্যক্ত করেন।

    আনুষ্ঠানে উপস্থিত কবিদের ২০২৬ 'এর বই মেলায় প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচিত হয়। নিম্নোক্ত লেখকগণের বইয়ের মোড়ক উন্মোচিত হয় -

    ১. কবি হারুন ইবনে শাহাদত - 

              অপারেশন মাসাদা (কিশোর থ্রিলার)

    ২. কবি শাহীন সৈকত -

             জলের শব্দে তোমার ঘ্রাণ (কাব্যগ্রন্থ)

    ৩. কবি আর কে শাব্বীর আহমেদ-

               বেলা ডোবার আগে (আত্ম

                 সচেতনতামূলক গ্রন্থ)

    ৪. কবি শহীদ সিরাজী -

               চেয়ে চেয়ে দেখছি (কাব্যগ্রন্থ)

    অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভার সভাপতি জনাব আবেদুর রহমান সুস্থ সংস্কৃতি চর্চায় সৃজনধারার বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন ও সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। ধন্যবাদ জ্ঞাপন করেন বিসিএ'র সাহিত্য সম্পাদক কবি শহীদ সিরাজী। তিনি সৃজনধারার ৭০ তম সাহিত্যসভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে কবি ও লেখকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সভাকে সফল করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


    জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট কবিতা

    জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট

    ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে ভোলা ফোরাম ঢাকা স্মরণসভা

    ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে ভোলা ফোরাম ঢাকা

    ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকীতে চরফ্যাশনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্মরণসভা

    ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকীতে চরফ্যাশনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    ড. আ জ ম ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভার আয়োজন করেছে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বরিশাল মহানগর সাহিত্যিক

    ড. আ জ ম ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভার আয়োজন করেছে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বরিশাল মহানগর

    দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক শিল্পী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক শিল্পী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

    দেশীয় সংস্কৃতিক সংসদ, নারায়ণগঞ্জ মহানগরীর কমিটি গঠন ও শিল্পী সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সংস্কৃতিক সংসদ, নারায়ণগঞ্জ মহানগরীর কমিটি গঠন ও শিল্পী সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত

    সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় সাহিত্যিক

    সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয়

    ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল রাজশাহী

    ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল

    অনুপম সাংস্কৃতিক সংসদ–এর উদ্যোগে ড. আ জ ম ওবায়েদুল্লাহ’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    অনুপম সাংস্কৃতিক সংসদ–এর উদ্যোগে ড. আ জ ম ওবায়েদুল্লাহ’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

    কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত